'২ টাকার চাকর', অভিষেকের গড়ে এসডিপিওকে আক্রমণ তৃণমূল বিধায়কের

পুলিশকেও ২ টাকার চাকর বলে আক্রমণ করেছেন উস্তির বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা।

'২ টাকার চাকর',পুলিশ এবং এসডিপিওকে প্রকাশ্যে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। বিধায়ক ঘনিষ্ঠ এক ব্যক্তিকে আটক করায় এসডিপিওর দফতরে চড়াও হয়েছিলেন বিধায়ক। সেখানেই তাঁকে এবং পুলিশকে চাকর বলে আক্রমণ করেন গিয়াসউদ্দিন মোল্লা। তার পরেই এসডিপিও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান। ঘটনাটি তৃণমূল কংগ্রেসের দফতরেও জানানো হয়েছে।

 এসডিপিওকে ২ টাকার চাকর বলে আক্রমণ

এসডিপিওকে ২ টাকার চাকর বলে আক্রমণ

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত ডায়মন্ড হারবারা। সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহরাহাট পশ্চিম কেন্দ্রের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে গিয়াসউদ্দিন মোল্লা উস্তি থানার পুলিশ এবং এসডিপিও-কে ২ টাকার চোর বলে আক্রমণ শানিয়েছেন। এছাড়াও একাধিক ভাষায় তাঁকে কটাক্ষ করতে শোনা গিয়েছে। বিধায়কের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়ে গিয়েছে।

উস্তি থানায় হামলার চেষ্টা

উস্তি থানায় হামলার চেষ্টা

রবিবার ঘটনাটি ঘটেছে। সেদিন উস্তিতে এক খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে জয়ন্তক চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সেই ব্যক্তি বিধায়ক ঘনিষ্ঠ বলে দাবি। তাকে ছাড়াতেই উস্তি থানায় দলবল নিয়ে চড়াও হয়েছিলেন বিধায়ক। সেদিন পুলিশ ব়্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল। তারপরেই এসডিপিও-র দফতরে গিয়ে হুমকি দেন বিধায়ক। এসডিপিওকে প্রকাশ্যে ২ টাকার চাকর বলে আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে পুলিশকেও হুমকি দিতে শোনা গিয়েছে তাঁকে। সেই ভিডিও বাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুখ খুলতে নারাজ বিধায়ক

মুখ খুলতে নারাজ বিধায়ক

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন এসডিপিও। জেলা পুলিশের পক্ষ থেকে তৃঁণমূল কংগ্রেস নেতৃক্বকেও জানানো হয়েছে। তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তিনি বলেছেন যা জানানোর তিনি দলকে জানাবেন। এই নিয়ে দল তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছে কিনা তা এখনও জানা যায়নি। তবে বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন এটাই ডামন্ড হারবার মডেল। তীব্র আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।

দল দায় নেবে না

দল দায় নেবে না

এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিধায়কের এই বক্তব্যকে দল সমর্থন করে না। এটা বিধায়কের ব্যক্তিগত বক্তব্য। অর্থাৎ দল দায় ঝেড়ে ফেলে। পঞ্চায়েত ভোটের আগে কোনও রকম বিতর্ক চাইছে না তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে দিদির দূত কর্মসূচিকে কেন্দ্র করে এই গিয়াস উদ্দিন মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তার পরেই বিধায়কের এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা চড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+