নির্দল প্রার্থীকে ভয় দেখিয়ে ভোটে জয়, অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

গণনা কেন্দ্রের মধ্যে নির্দলের জয়ী প্রার্থীকে জোর করে হুমকি ও শাসানি দিয়ে হারিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপিতে। এমনই অভিযোগ করেছেন নির্দল প্রার্থী অর্পিতা বনিক সর্দার।

ওই নির্দল প্রার্থী অর্পিতা বনিক সর্দারের অভিযোগ, গণনা কেন্দ্রে তাঁকে জয়ী ঘোষণা করার পর তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার সহ তিরিশ থেকে চল্লিশ জন ঢুকে হুমকি দিয়ে ফল বদলে দেওয়া হয়। তিনি এক ভোটে জিতেছিলেন। কিন্তু পরে ড্র ঘোষণা করে একতরফাভাবে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়।

Panchayat Election 2023

সেইসময় তিনি বিডিও, ওসি সহ নির্বাচন কমিশনের কাছে মেল মারফত অভিযোগ করেছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। ফল ঘোষণার পর থেকে কুলপির রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ১২৩ নম্বর বুথের প্রার্থী অর্পিতা আতঙ্কিত বলেও জানান। এরপর বিচারের দাবিতে আদালতের দারস্থ হন তিনি। গতকাল হাইকোর্টের বিচারপরতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি ওঠে।

এই মামলায় নির্বাচন কমিশনের কাছে আদালত রিপোর্ট তলব করেছে। তবে ওই নির্দল প্রার্থী সিপিএম সমর্থিত বলে দাবি করে সরব হয়েছে সিপিএম। তবে ওই নির্দল প্রার্থীর তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি বলেন, আমি গণনাকেন্দ্রে ঢুকিনি। সিসি টিভি ফুটেজে তা প্রমাণ হয়ে যাবে। ওই আসনে ড্র হয়েছিল। টসে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+