Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দত্তপুকুর পরিদর্শন! বিস্ফোরণে RDX ব্যবহার, সরকারের পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: দত্তপুকুরের বিস্ফোরণে আরডিএক্স ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণে সাতজনের মৃত্যুর একদিন পরে এমনটাই অভিযোগ করে ঘটনার এনআইএ তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বিজেপি বিধায়কদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। বিরোধী দলনেতা এদিন সরকারের পদত্যাগের দাবি তোলেন।

শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে এব্যাপারে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আদালত তা মঞ্জুর করেছে। মঙ্গলবার এটির তালিকাভুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

Suvendu Adhikari

রাজ্যে বেআইনি বাজি কারখানা বন্ধে মুখ্যমন্ত্রী পদক্ষেপের বার্তা দেওয়ার পরেও কেন ওই অবস্থা। এব্যাপারে শুভেন্দু অধিকারী এদিন বলেন, স্থানীয়রা বলছেন, প্রত্যেক দোকান থেকে রথীন ঘোষ প্রতি মাসে ৫০ হাজার করে টাকা নিত। বিভিন্ন জেলায় বোমা সরবরাহ করা হত। প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে যে বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, তা এখান থেকেই গিয়েছিল।

বিরোধী দলনেতা দাবি করেন, দত্তপুকুরে বাজি কারখানার নামে আরডিএক্স তৈরি ও মজুত করার কাজ চলছিল। সেই কারণেই বিস্ফোরণ ভয়াবহ আকার নেয়। বিরোধী দলনেতা এদিন ঘটনাস্থলে বিস্ফোরণের ভয়াবহতা বুঝতে স্থানীয় একটি বাড়ির ছাদে উঠে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন।

বিরোধী দলনেতা এদিন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গত কয়েকমাসে রাজ্যে একশোর বেশি মানুষ মারা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বেআইনি বাজি কারখানা বন্ধ করা হবে। কিন্তু তারপরেও একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে। এব্যাপারে বিধানসভায় সরকারের বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তিনি প্রশ্ন করেন নীলগঞ্জ কাণ্ডে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মুখ্যমন্ত্রী কেন সেই রিপোর্ট বিধানসভায় পেশ করলেন না? তিনি আরও বলেন, রাজ্যপাল মালদা যেতে পারেন, দত্তপুকুর যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে কী করছেন?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+