সন্দেশখালির নির্যাতিতার পরিচয় প্রকাশ পুলিশের, ডিজি রাজীব কুমারকে গ্রেফতারের দাবি সুকান্ত মজুমদারের
পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে গ্রেফতার করতে হবে। সন্দেশখালিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জাতীয় মহিলা কমিশনকে চিঠিও লিখেছেন।
সন্দেশখালিতে নারী নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ মৌখিক আকারে শোনা যাচ্ছে। তাদের ভয়েই মহিলারা প্রতিবাদ করতে, পুলিশের কাছে যেতে ভয় পেত।

সম্প্রতি এক নির্যাতিতা গোপন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে৷ সেই অভিযোগের ভিত্তিতে শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি অভিযোগ করেছেন, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অভিযোগ করা এক মহিলার নাম প্রকাশ করেছে পুলিশ। শুধু তাই নয়, মহিলার একটি ভিডিও স্যোশাল মিডিয়ার আপলোড করা হয়েছে ৷
জবানবন্দি দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিল ওই নির্যাতিতা। তার আগে পুলিশ তার একটি ছোট্ট ভিডিও বানায়। গোপন জবানবন্দির জন্য পুলিশ তাকে নিয়ে গিয়েছে। এই কথা পুলিশ তাকে বলতে বাধ্য করেছে। শুধু তাই নয়, এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে।
এই কাজ সম্পূর্ণ আইনবিরুদ্ধ। পুলিশ নির্যাতিতার পরিচয় প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে। নির্যাতিতার পরিচয় প্রকাশ কখনও করা যায় না। কিন্তু সেই কাজ করেছে পুলিশ। শুধু তাই নয়, ওই নির্যাতিতাকে অপমান করা হয়েছে।
পুলিশ ইচ্ছাকৃতভাবে নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ করেছে। যাতে তারা সামনে এগিয়ে না আসে৷ এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার৷ রাজ্যের ডিজি রাজীব কুমার ও অন্যান্য আধিকারিকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত৷ রাজীব কুমারকে গ্রেফতার করার দাবি চিঠিতে জানানো হয়েছে।
বস্তুত এই চিঠির বিষয় যখন সামনে এসেছে, তখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সন্দেশখালিতে রয়েছেন। সাধারণ মানুষ, মহিলাদের থেকে কমিশন তথ্য সংগ্রহ করছেন।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications