মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মারুন, সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিবাদে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মারুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সুকান্তের মন্তব্যের প্রতিবাদ করছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা, কাকলী ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্ররা৷

সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সুকান্ত মজুমদার সভা করেছেন। সেখানেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও প্রাথমিক স্কুল সম্পর্কে বক্তব্য রেখেছেন। প্রাথমিকের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এই তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজাসাপ্টা নিশানা করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মারুন, সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিবাদে তৃণমূল

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। বর্তমান শিক্ষামন্ত্রীও জেলে যাবেন। এমনই মন্তব্য করেছেন সুকান্ত। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন। পড়ুয়ারা কিছু শিখতে পারছেন না। এমনই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।

তারপরেই মুখ্যমন্ত্রীকে নিশানায় রেখে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার৷ সাধারণ অভিভাবকদের কাছে তিনি অনুরোধ করেছেন, বাচ্চারা পড়া না পারলে তাদের মারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড়টা মারুন। তিনিই এজন্য দায়ী। দুর্নীতির সঙ্গে জড়িতরা সকলেই ধরা পড়বে। এমনই দাবি করেছেন সুকান্ত।

সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে চাপানউতোড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গতকালই আসরে নেমে পড়েছিলেন। সুকান্ত মজুমদার বিদ্বেষ ছড়িয়েছে তাঁর ভাষণে। মুখ্যমন্ত্রীকে তিনি অপমান করেছেন। এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নারীদের অপমান করে বিজেপি। এই বিষয় বাংলার মানুষ মেনে নেবে না।

দেশের এখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এমন অশালীন মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য শুনে স্তম্ভিত, লজ্জিত তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। ভারতবর্ষের মহিলারা সুকান্ত মজুমদারকে ছেড়ে দেবে না। এই ধরনের উক্তি একজন রাজনৈতিক নেতা করতে থাকলে, অপরাধীরা কী করবে? প্রশ্ন বারাসতের সাংসদের।

দেশের প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলেন। আর তাঁর দলের রাজ্য সভাপতি মহিলাদের সম্পর্কে এমন অসম্মানজনক উক্তি করছেন। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এমনই দাবি করলেন মহুয়া মৈত্র৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+