Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দমদমে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন শীলভদ্র দত্ত, পাশে থাকলেন সুকান্ত মজুমদার

শেষ দিনের প্রচারে ঝড় তুললেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। মানুষ তাঁকে দেখে এগিয়ে এলেন। বিজেপির শেষ বেলার প্রচারে উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যেও। সেদিনের প্রচারে শীলভদ্র দত্তের পাশে থাকলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী আগাগোড়া প্রচারে ছিলেন। মানুষ তাঁর উপর ভরসা আগেও রেখেছেন। এবারও মানুষ তাঁকে ভোট দিয়ে জেতাবেন। জোরালো ভাবে এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Shilbhadra dutta

আজ বৃহস্পতিবার শেষ দিনের প্রচার ছিল। সকালে শীলভদ্র দত্ত দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগর এলাকায় প্রচার করলেন। সেই প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও সঙ্গে ছিলেন কৌস্তূভ বাগচী, বরাহনগর কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ।

সুকান্ত মজুমদার ও শীলভদ্র দত্তকে দেখে মানুষজন এগিয়ে এসেছেন। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। বয়স্ক, প্রবীণদের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বদের। অনেকে আবার তাঁদের সঙ্গে সেলফিও তুলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় প্রচারে এসেছিলেন। সেদিনও শীলভদ্র দত্তকে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল রোড শোয়ের সময়। নরেন্দ্র মোদীর সঙ্গে গাড়িতে শীলভদ্র দত্ত, তাপস রায়, সুকান্ত মজুমদাররা উপস্থিত ছিলেন। এর আগে শীলভদ্র দত্তের হয়ে প্রচার করেন দিলীপ ঘোষ, অর্জুন সিংরা।

দমদম লোকসভা কেন্দ্রে একশো শতাংশ বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত জিতবেন। মানুষ সাড়া দিচ্ছেন। তৃণমূল এখানে এবার হারবে। দমদম লোকসভা কেন্দ্র ও বরাহনগর বিধানসভা উপ নির্বাচনে বিজেপি জিতবে। জোড়া পদ্ম এখানে ফুটবে। দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

তৃণমূল ভাতা দিয়ে ভোটের রাজনীতি করছে। বরাহনগর এলাকায় কত কারখানা বন্ধ হয়ে আছে। তৃণমূল এই জায়গা বধ্যভূমিতে পরিণত করেছে। সেজন্যই মানুষ এবার বিজেপির সঙ্গে। দমদম কেন্দ্রে বিজেপি জিতবে। জোরালো দাবি করলেন সুকান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+