Sandeshkhali: এলাকায় আতঙ্ক বেড়ে গেল, ডিজির সফর ঘিরে উল্টো সুর সন্দেশখালির বাসিন্দাদের

ডিজি টহল দিয়ে গেলেন কিন্তু এখনও খাঁচা বন্দি হয়নি সন্দেশখালির বাঘ। উল্টে ডিজির টহলে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁরা উল্টো আশঙ্কা করছেন। পুলিশে পুলিশে গ্রাম ছয়লাপ হয়ে গিয়েছে। নেমেছে কমব্যাট ফোর্স । এতো ফোর্স নামিয়ে গ্রামবাসীদের মনে আতঙ্ক তৈরি করতে চাইছে পুিলশ এমনই আশঙ্কা করেছেন তাঁরা।

গতকাল বিকেলে হঠাৎ সন্দেশখালিতে এসে হাজির হয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব সিনহা। তাঁর উপস্থিতিতে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। তাঁরা অভিযোগ করেছিলেন পুলিশ তাঁদের সহযোগিতা করছে না। পুলিেশর উপর আস্থা নেই। পুলিশের উপর সেই আস্থা ফেরাতেই সন্দেশখালির পথে পথে টোটোয় করে ঘুরে বে়ড়ালেন রাজীব সিনহা। কিন্তু তাতে কি অসন্তোষ মিটল?

Sandeshkhali


সন্দেশখালির বাসিন্দারা কিন্তু দাবি করেছেন,ডিডি আসায় তাঁদের কোনও লাভ হয়নি উল্টে তাঁরা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। এতোদিন এতো পুলিশ সন্দেশখালির মানুুষ দেখেনি। পুলিশের ডিউটি যেভাবে বাড়ছে সন্দেশখালিতে তাতে আরও ভয় পাচ্ছেন তাঁরা। কারণ এখনও অধরা শাহজাহান শেখ। ডিজি ঘুরে গেলেও শাহজাহান শেখ কিন্তু গ্রেফতার হয়নি।ডিজি সন্দেশখালিতে একাধিক এলাকায় পরিদর্শন করেছেন।

ঘুরে দেখেছেন সন্দেশখালির একাধিক এলাকা। যাওয়ার আগে তিনি বার্তা দিয়েছেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। সন্দেশখালির বাসিন্দাদের কাছে তিনি অনুরোধ করেছেন কোনও অভিযোগ থাকলে যেন পুলিশকে জানানো হয়। সেই সঙ্গে শাহজাহান শেখকে নিয়েও বার্তা দিয়েছেন তিনি। যাঁরা আইন ভেঙেছে তাঁদের সকলকে গ্রেফতার করা হবে। কিন্তু তাতে কি কাজ হবে। বিশ্বাসকি ফিরবে পুলিশের উপরে।

সন্দেশখালির বাসিন্দারা উল্টে দাবি করেছেন ডিজি আসায় যেভাবে পুলিশ মোতায়েন হয়েছে সন্দেশখালিতে তা গ্রামবাসীরা আগে দেখেনি। স্বাভাবিক ভাবেই গ্রামের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশকে এখনও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছেন না গ্রামবাসীরা। ডিজি এলাকা ছাড়তেই প্রকুর কমব্যাট ফোর্স চলে এসেছে সন্দেশখালিতে। কিন্তু কবে সন্দেশখালির বাঘ গ্রেফতার হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+