Sandeshkhali: সন্দেশখালির আঁচ রাইসিনা হিলসে, কী রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতির কাছে
সন্দেশখালির মানুষের অভিযোগ এবার সোজা পৌঁছে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সন্দেশখালির ঘটনার রিপোর্ট পৌঁছে দিয়েছে তফশিলি কমিশন। মহিলা কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সেই রিপোর্ট রাষ্ট্রপতি ভবনে পৌঁছে দিয়েছে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতিকে দেওয়া রিপোর্টে তাঁরা সন্দেশখালির মহিলাদেরর করা বিস্ফোরক সব অভিযোগ তুলে ধরেছেন। কীভাবে তাঁদের উপর অত্যাচার চালানো হতো বলে সন্দেশখালির মহিলারা বর্ননা করেছিলেন, সেই সব তথ্যই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। হতকাল সকালে সন্দেশখালি গিয়েছিলেন কমিশনের প্রতিনিধি দল।

গতকাল তাঁরা সন্দেশখালি গেলে পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ করেছেন তফশিলি কমিশনের চেয়ারম্যান। তিনি সাংবাদিক বৈঠক রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন পুলিশ কিছুতেই তাঁদের সেখানে প্রবেশ করতে দিচ্ছিল না। তারপরে তাঁরা অনেক কষ্টে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন।
সূত্রের খবর সন্দেশখালির মহিলারা নাকি তাঁকে জানিয়েছিলেন, রাতে তাঁদের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হত। সেখানে দিনের পর দিন অত্যাচার চলত। পুলিশকে জানিতেও কোনও সুরাহা হয়নি। পুলিশ কোনও অভিযোগ নেয়নি। উল্টে তাঁদের আবার সেই নেতাদের কাছেই পাঠিয়ে দেওয়া হতো। পুরুষদের উপরেও চলত অত্যাচার এমন অভিযোগও করেছেন তাঁরা।
কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে রিপোর্ট তাঁরা রাষ্ট্রপতিকে জমা দেবেন। সেই মতো শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রিপোর্ট জমা দিয়ে আসেন। আজও বিজেপির বিশেষ প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সন্দেশখালিতে। সেখানে যাওয়ার আগেই রামপুরে তাঁদের পুলিশ আটকে দেয়। বিজেপি প্রতিনিধি দলে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং অগ্নিমিত্রা পদ। তাঁদের সঙ্গে বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। এমনকী ধস্তাধস্তি চলে দীর্ঘক্ষণ।
পুলিশি বাধায় শেষ পর্যন্ত সন্দেশখালিতে ঢুকতে পারেননি বিজেপির হাই পাওয়ার প্রতিনিধি দল। তাঁরা ফিরে যান রামপুর থেকেই। তবে ফোনে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁদের অভিযোগ শোনেন নাড্ডার তৈরি বিশেষ প্রতিনিধি দল। এদিকে গতকালও শুভেন্দু অধিকারীদের প্রবেশ করতে দেওয়া হয়নি সন্দেশখালিতে। রামপুরে শুভেন্দু অধিকারীদের সঙ্গে তীব্র বচসা শুরু হয় বিরোধী দলনেতার। শুভেন্দুদের বুট দিয়ে মারা হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালিতে












Click it and Unblock the Notifications