ফুরফুরে মেজাজে গঙ্গাসাগরে মন্ত্রী সুজিত বসু, কোমর জলে নেমে পুণ্যস্নান
মকর সংক্রান্তির সকালে ফুরফুরে মেজাজে দেখা গেল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। গঙ্গাসাগরে তিনি রয়েছেন। মেলার দায়িত্বে তিনি গঙ্গাসাগরে থাকছেন। ভোরবেলা সাগরে নেমে পূণ্যস্নান করলেন মন্ত্রী।
দিন কয়েক আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্ত্রীকে ব্যাগ গোছানোর পরামর্শ দিয়েছিলেন। শীতের পোশাক সঙ্গে রাখতে বলেছিলেন তিনি।

ইডি চলে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন সুজিত বসু। শুভেন্দুকে আক্রমণ করেন তিনি। ব্যাগ গুছাচ্ছেন তিনি। গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনার জন্য তিনি প্রস্তুত। দিন কয়েক সেখানে তিনি থাকবেন। এমনই জানিয়েছিলেন সুজিত।
গঙ্গাসাগরে চলছে পূণ্যস্নান। তৃণমূল মন্ত্রীরা গঙ্গাসাগরে উপস্থিত রয়েছেন। নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে তারা নজরদারি করছেন। তৃণমূল জমানায় মন্ত্রী সুজিত বসু বরাবর গঙ্গাসাগর মেলায় উপস্থিত থাকেন। এবারও তার অন্যথা হল না। গত ১২জানুয়ারি ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন মন্ত্রীর বাড়িতে। পরের দিনই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হন সুজিত।
মকর সংক্রান্তির সকালেই মন্ত্রী পূণ্যস্নান সাড়লেন। দেখা যায় মন্ত্রী সাগরের পাড়ে চলে এসেছেন। এরপর সাগরের কোমর জলে তিনি নেমে পড়েন। সেখানেই ডুব দিয়ে তিনি পুণ্যস্নান করলেন। মকর সংক্রান্তিতে ঠান্ডা থাকবে। এ কথাই তো স্বাভাবিক। এমন কথাও সুজিতকে বলতে শোনা গিয়েছে। কোনওরকম রাজনৈতিক বক্তব্য এদিন সুজিত বসু করেননি।
১২ তারিখ রাতে নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী। শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারী ব্যাগ গোছানোর পরামর্শ সকালে দিয়েছিলেন সুজিতকে। তিনি ব্যাগ গুছিয়ে গঙ্গাসাগর যাবেন। রাতেই সুজিত জানিয়েছিলেন। ইডির সঙ্গে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। এই আশ্বাস্য দিয়েছেন মন্ত্রী।
এদিন সকালে মন্ত্রীকে ফুরফুরে মেজাজে দেখা গেল। গঙ্গাসাগরে নেমে স্নান সাড়লেন। তারপর সাগরের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন তিনি। রাজ্যের তরফে তিনি উপস্থিত রয়েছেন গঙ্গাসাগরে। শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য মন্ত্রীরাও গঙ্গাসাগর মেলায় উপস্থিত।
মকর সংক্রান্তিতে প্রচুর মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। সাধারণ মানুষের যাতে কোনও রকম সমস্যা না হয়। সেদিকেও নজরদারি চালানো হচ্ছে। সিসিটিভি এবার প্রচুর সংখ্যায় রাখা রয়েছে মেলায়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications