Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অশান্তি হিন্দু-মুসলিম-শিখ করে না, কয়েকটা লোভী নেতা তা করে! মত মমতার

বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি যার প্রভাব পড়ে বাংলাতেও। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার ভবতারিণী মন্দিরে দাঁড়িয়ে বার্তা মমতা বন্দ্

বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি যার প্রভাব পড়ে বাংলাতেও। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার ভবতারিণী মন্দিরে দাঁড়িয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বলেন, অশান্তি কখনই হিন্দু-মুসলিম শিখ করে না। করে কয়েকটা লোভী নেতা। শুধু তাই নয়, নাম না করে বিজেপির বিভেদের রাজনীতি নিয়েও মুখ খোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

লাইট এন্ড সাইন্ডের উদ্বোধন করেন মমতা

লাইট এন্ড সাইন্ডের উদ্বোধন করেন মমতা

দিল্লি থেকে ফিরেই আজ বৃহস্পতিবার সোজাসুজি দক্ষিণেশ্বর মন্দিরে আসেন মমতা। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি লাইট এন্ড সাউন্ডের উদ্বোধন করেন। এছাড়াও একটি সংগ্রহশালাও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মায়ের মন্দিরে পুজো দিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন, স্কাইওয়াক তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কালীঘাটে স্কাইওয়াক তৈরি হচ্ছে বলেও মন্তব্য। পাশাপাশি মমতা দক্ষিণেশ্বরে হেলিপ্যাড এবং গেস্ট হাউস তৈরিতে আরও ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন। কারোর কাছে ভিক্ষে করে না, বাংলা নিজের পায়ে দাঁড়াবে বলেও এদিন মন্তব্য করেন নেত্রী।

ধর্ম নিয়ে রাজনীতি ঠিক নয়

ধর্ম নিয়ে রাজনীতি ঠিক নয়

অন্যদিকে এদিনে ধর্মের নামে রাজনীতি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অন্য ধর্মকে গালাগালি দেওয়ার শিক্ষা পাইনি। মা-বাবা ব্রেন ডাস্টবিন তৈরি করতে দেননি। শুধু তাই নয়, অশান্তি কিছু লোভী মানুষ করে বলে মন্তব্য করেন প্রশাসনিক প্রধান। বলেন, যাদের মাথা নোংরা ডাস্টবিনে ভর্তি। জঞ্জাল তৈরি করে আগুন লাগায়। গাড়ি পোড়ায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর মতে, ওরা সারাদিন কুটকচালি করে সারাদিন। আমাকে গালাগালি দেওয়াটাই কাজ। তাতে আমি কিছু মনে করি না। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বলে আমি নাকি নমাজ পড়ি। কিন্তু না! আমি ইফাতারি যাই। আপত্তির কী আছে? প্রশ্ন রাজ্যের প্রশাসনিক প্রধানের।

রামকৃষ্ণ দেবের প্রসঙ্গ উঠে আসে

রামকৃষ্ণ দেবের প্রসঙ্গ উঠে আসে

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এদিন রামকৃষ্ণ দেবের প্রসঙ্গ উঠে আসে। এমনকি স্বাধীনতা সংগ্রাম সহ একাধিক ইস্যুতে রানি রাসমণির অবদানের কথাও সুপ্রিমোর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, হরিশচন্দ্র স্ট্রিট জুরে ছড়িয়ে ছিল রাসমণির জমি। সব ঠিকা জমির মালিক রানি রাসমণি। এমনকি মুখ্যমন্ত্রীর কালীঘাটের যে বাড়িতে থাকেন সেখানে আদি গঙ্গার ঘাটে রাসমণি স্নান করতে আসতেন বলেও এদিন জানান তিনি। আর সেই জায়গাটা বাঁধানো রয়েছে বলেও জানান মমতা।

পেশিবল মানবিকতার জন্ম দিতে পারে না

পেশিবল মানবিকতার জন্ম দিতে পারে না

এদিন মমতা বলেন, টাকা কখনও মানবিকতার জন্ম দিতে পারে না। আর তা বলতে গিয়ে টাকা মাটি মাটি টাকার কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, অর্থবল, পেশিবল মানবিকতার জন্ম দিতে পারে না। এক্ষেত্রে মানবিকতাটাই সব বলে দাবি তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+