Lok Sabha Election: মোদীর সভার আগেই খোঁড়া হল মাঠ! তৃণমূল বলল, সৌন্দর্যায়নের কাজ চলছিল

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য নির্দিষ্ট মাঠ খুঁড়ে ফেলার অভিযোগ। আগামী ১২ মে অর্থাৎ রবিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। সভা করার কথা আছে টিটাগড় পেপার মিলের মাঠে। আর সেই সভার আগেই গোটা মাঠে ট্রাক্টর চালিয়ে দেওয়ার অভিযোগ। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং (Arjun sing)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

জানা গিয়েছে, চতুর্থ দফার ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পঞ্চম দফার ভোট প্রচারে ব্যাক টু ব্যাক একাধিক সভা করার কথা আছে তাঁর। তেমনই একটি সভা হওয়ার কথা রয়েছে টিটাগড় পেপার মিলের মাঠেও। আগে থেকেই সেই মাঠ সভার জন্য নির্দিষ্ট করে বঙ্গ বিজেপি (Bengal BJP)। শুরু হয়েছিল সভা প্রস্তুতির কাজও। নিয়ে আসা হয় বাঁশ সহ বিভিন্ন সরঞ্জাম। কিন্তু মঙ্গলবার রাতে হঠাত করেও মাঠ খুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Lok Sabha Election

ঘটনার খবর পেয়েই আজ বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গোটা মাঠ ঘুরে দেখেন। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। পার্থ ভৌমিকের নির্দেশেই পুরসভার তরফে এই কাজ করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার। এমনকি সভা বানচাল করতেই তৃণমূল মাঠ খুঁড়েছে বলে অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম (TMC MLA Somenath Shyam)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ওই মাঠে সভা করবেন এমন তথ্য নেই। লিখিত ভাবে দেওয়া হয়নি। মৌখিক জানা ছিল। এলাকার অন্যান্য মাঠের মতোই সেখানেও সৌন্দর্যায়নের কাজ চলছিল বলে দাবি তৃণমূল নেতার।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। জানা গিয়েছে, পুলিশের নির্দেশেই আপাতত ওই মাঠে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এভাবে মাঠ খুঁড়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনইরতিক তরজা। বামেদের দাবি, প্রধানমন্ত্রী সভা করতেই পারেন নির্বাচনের আবহে। সেখানে মাটি খুঁড়ে বাড়তি প্রচার দেওয়ার কোনও অর্থই হয় না। বিষয়টি নিয়ে নির্বাচনে কমিশনে অভিযোগ জানাতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

বলে রাখা প্রয়োজন, বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পঞ্চম দফায় আরামবাগ, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং বারাকপুর লোকসভায় ভোট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+