ডায়মন্ডহারবার-সহ চার কেন্দ্রে শ'য়ে শ'য়ে ওয়েব ক্যামেরা বন্ধ করে ভোট! সরব শুভেন্দু অধিকারী
Lok Sabha Election 2024: সপ্তম দফার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, নির্বাচন কমিশন বলেছে বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে ভোটগ্রহণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন। যা নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও পরে নির্বাচন কমিশন জানায় ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ থাকলেও ভোটগ্রহণ বন্ধ হবে না।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সপ্তম দফায় সব বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি আরও জানানো হয়, বুথের মধ্যে ওয়েবকাস্টিংয়ের ক্যামে চালুর দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। কোন ক্যামের না চললে তাঁকেই দায়িত্ব নিয়ে সেক্টর অফিসারকে জানাতে হবে।

শনিবার সপ্তম দফার ভোটের দিন ভোর সাড়ে পাঁচটা থেকে ওয়েবকাস্টিং চালুর কথাও জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্ত এদিন বেলা বাড়তেই বিভিন্ন জায়গায় ওয়েবকাস্টিং বন্ধের অভিযোগ আসতে থাকে। এব্যাপারে নিজের এক্স হ্যান্ডেলে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন দক্ষিণ ২৪ পরগনার চার কেন্দ্রে কয়েকশো ওয়েব কাস্টিং ক্যামেরা কাজ করছে না।
A large number of Web Casting Cameras installed in the Polling Booths are malfunctioning in the following Parliamentary Constituencies:-
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) June 1, 2024
Diamond Harbour - 141 cameras
Mathurapur - 131 cameras
Joynagar - 90 cameras
Jadavpur - 60 cameras@ECISVEEP & @CEOWestBengal must…
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ডায়মন্ডহারবার কেন্দ্রে ১৪১, মথুরাপুর কেন্দ্রে ১৩১, জয়নগর কেন্দ্রে ৯০ এবং যাদবপুর কেন্দ্রে ৬০ টি ক্যামেরা কাজ করছে না। এব্যাপারে তিনি নির্বাচন কমিশনের পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে ট্যাগ করে অভিযোগ করেন। তিনি দাবি করেন, ক্যামেরাগুলি কাজ করছে কিনা, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হস্তক্ষেপ করতে হবে এবং নির্বাচন বন্ধ রাখতে হবে।
এব্যাপারে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ছাড়াও, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মারও দৃষ্টি আকর্ষণ করেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications