Shankar Adhya: জ্যোতিপ্রিয় মল্লিক কোনও টাকা দেননি, মেয়েও পরিচিত নন, দাবি শঙ্কর আঢ্যের

Shankar Adhya: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চেনেন না শঙ্কর আঢ্য। মন্ত্রীর মেয়ে তাকে কখনও কোনওদিন দেখেননি। এমনই দাবি করলেন শঙ্কর। জ্যোতিপ্রিয় মল্লিকের অন্যতম সঙ্গী হিসেবে শঙ্করের নাম উঠে আসছে। রাজ্যের রেশন বন্টন দুর্নীতি মামলায় এই শঙ্কর এখন ইডির হেফাজতে।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় অভিযান চালিয়েছিলের ইডির আধিকারিকরা। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। রেশন দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য উঠে আসছে। এমন দাবি করছেন তদন্তকারীরা। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার নামও জড়ানোর সম্ভাবনা রয়েছে। এমন আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Shankar Adhya

সোমবার সকালে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় শঙ্কর আঢ্যকে। দুবাইয়ে টাকা পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। শঙ্কর আঢ্য বলে, উনি আমাকে কোনওদিন কোনও টাকা দেননি। এবং ওনার মেয়ে আমাকে কোনওদিন দেখেননি। তার এই বক্তব্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। তাহলে এখন তিনি কোনও পরিচয় কি মানতে রাজি হচ্ছেন না? এই প্রশ্ন উঠছে।

আদালতে এর আগে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ৯-১০ হাজার কোটি টাকার রেশন বণ্টন দুর্নীতি হয়েছে রাজ্যে। এখনও অবধি তার আন্দাজ পাচ্ছেন তদন্তকারীরা। তবে এই অঙ্ক আরও বাড়তে পারে বলেই মত ইডির। ওই টাকার মধ্যে ২০০০ কোটি টাকা বাংলাদেশ ও দুবাইতে পাচার করা হয়েছে। এমনই বিস্ফোরক দাবি ইডির। ২০০০ কোটি টাকা ইলিগ্যাল মাইনিন ও মাফিয়াদের হাতে রয়েছে।

এসএসকেএম হাসপাতালে থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চিঠি লিখেছিলেন বলে ইডির দাবি। সেই চিঠির খোঁজ পাওয়া গিয়েছে। সেই চিঠির মাধ্যমেই কি কথা বাইরে এসেছে? একাধিক প্রশ্ন উঠে আসছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই শঙ্কর আঢ্যের যোগাযোগ কতটা? সেই তথ্য বার করার চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে সোমবার শঙ্কর আঢ্য দাবি করলেন, জ্যোতিপ্রিয় মল্লিক তাকে কখনও কোনও টাকা দেননি। গ্রেফতার হওয়ার দিন মন্ত্রীকে তিনি চিনতেই অস্বীকার করেছিলেন। মন্ত্রীর মেয়ের সঙ্গেও তিনি পরিচিত নন। এই দাবি করেছেন শঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+