Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাঙড়ে ফের আইএসএফ ও তৃণমূল দ্বন্দ্ব! আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে সওকত-আরাবুল

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির রাজনৈতিক সভার মঞ্চ বাধাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে খণ্ডযুদ্ধ। ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট ভাঙড় থানার।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভাঙড়ের জাগুলগাছি এলাকায় রাজনৈতিক সভা করার কথা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাধতে গেলে তৃণমূল কংগ্রেস সেই মঞ্চ ভেঙে দেয় বলে আইএসএফের অভিযোগ। এমনকি আইএসএফ কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে আইএসএফের দাবি।

ভাঙড়ে ফের আইএসএফ ও তৃণমূল দ্বন্দ্ব

যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্য আইএফএস এসব করছে। তৃণমূলের আরও অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্লাব ভাঙচুর করেছে আইএসএফ। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তাঁদের ব্যাপক মারধর করা হয়।

ভাঙড়ে ফের আইএসএফ ও তৃণমূল দ্বন্দ্ব

আহতদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতায় রেফার করা হয়। রবিবার এলাকায় যান সওকাত মোল্লা ও আরাবুল ইসলাম। আহতদের দেখতে তাঁরা হাসপাতালেও যান। যদিও এদিন আইএসএফের সভা আর হয়নি। অশান্তি সামাল দিতে এলাকায় পুলিশি টলহ চলছে।

ভাঙড়ে ফের আইএসএফ ও তৃণমূল দ্বন্দ্ব

গত মাসে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা কাশিপুর থানায় অভিযোগ করেছিলেন, তিনি খুন হয়ে যেতে পারেন। বিধায়ক নওশাদ সিদ্দিকির উস্কানিতে বেশ কিছু সমাজ বিরোধী তাঁকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+