অশোক নগরে বোমাবাজি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের
অশোক নগরে বোমাবাজি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের
বিজেপি না করার অশোক নগরে সংখ্যালঘু মহিলার বাড়ি বোমাবাজির অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দেওয়া হয় খুনের অভিযোগও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপোলে গত কয়েকমাস ধরেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারন মানুষকে, যাদের সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের তাঁদের, ধমকানো চমকানো শুরু করে দিয়েছে। সবাইকে ভয় দেখাচ্ছে বিজেপি না করলে এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।

মৌয়ারা বিবি ও তার পরিবারের পরিবারের অভিযোগ, তাঁদের বিজেপি করার জন্য বলা হয়েছিল। কিন্তু তাঁরা বিজেপিতে যোগ দেননি। সেই কারণে তাদের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারে।
মৌয়ারা বিবি নিজে জানিয়েছেন, 'এর আগে ২০০৯ সালের একুশে জুলাই আমরা তৃণমূলের মিছিলে যাওয়াতে তখনও একবার আমার বাড়িতে বোমা মেরেছিল বিজেপির দুষ্কৃতীরা। আর এদিন তো পর পর তিনটি বোমা মেরেছে। বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। বাড়ির একদিক পুড়ে গিয়েছে।'
শুক্রবার রাতের ওই ঘটনার জেরে গিলাপোল গ্রামে এদিন সকালেও রয়েছে চাপা উত্তেজনা। আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবারসহ গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে পুলিস বাহিনী। পুলিস ঘটনাস্থল থেকে একটি বোমাও উদ্ধার করেছে। এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে অশোকনগর থানার পুলিস। ছ'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।












Click it and Unblock the Notifications