বসিরহাটে চমক গেরুয়া শিবিরের! শেখ শাহজাহানের কাছের বলে পরিচিত হাজি নুরুলের বিরুদ্ধে বিজেপির বাজি রেখা পাত্র
সারা দেশের ক্ষেত্রে বিজেপি তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্বিতীয় এই তালিকায় উনিশজনের নাম রয়েছে। এই তালিকায় বেশ কয়েকটি চমক রয়েছে। তার মধ্যে রয়েছে বসিরহাটে প্রার্থীর নামও। এই বসিরহাটের মধ্যেই রয়েছে সন্দেশখালি, যা গত পাঁচ জানুয়ারি সারা দেশের চর্চায় রয়েছে।
এই আসনে বিজেপির তরফে ভারতীয় ঘোষ ও ফাল্গুনি পাত্রের নাম চর্চায় থাকলেও, শেষ পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে। সূত্রের খবর, রেখা পাত্রকে বেছে নিয়ে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত দিন কয়েক আগে বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে কয়েকজন নির্যাতিতার সঙ্গে কথা বলেন। সেই তালিকায় রেখা পাত্রও ছিলেন।

উল্লেখ্য, বসিরহাট থেকে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। তৃণমূলের এই নেতা সাসপেন্ডেড শেখ শাহজাহানের কাছের বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। এমন এক প্রার্থীর বিরুদ্ধে রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি নারী ক্ষমতায়নে বার্তা দেওয়ার চেষ্টা করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
The BJP has fielded Rekha Patra from Basirhat in Bengal. She is one of the victims of #Sandeshkhali, who suffered at the hands of Sheikh Shahjahan.
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 24, 2024
Let Mamata Banerjee wipe the tears of women like her, who are suffering in silence, and are subject to her apathy, before she asks…
বসিরহাট থেকে রেখা পাত্রকে প্রার্থী হিসেবে ঘোষণার পরে বিজেপির জাতীয় মুখপাত্র তথা পশ্চিমবঙ্গে সহ-ইনচার্জ অমিত মালব্য বলেছেন, বিজেপি বসিরহাট থেকে রেখা পাত্রকে প্রার্থী করেছে। শেখ শাহ জাহানের হাতে নির্যাতিতাদের একজন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের মতো মহিলাদের চোখের জল মুছতে দিন। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতার শিকার হয়েছেন এবং দীর্ঘদিন কষ্টের সঙ্গে নীরবতা পালন করেছেন।
রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে বিজেপি শিবিরের অঙ্ক রয়েছে অন্য জায়গায়। বসিরহাটের বিজেপি প্রার্থীকে সামনে রেখে ভোটের আগে রাজ্যের মহিলাদের ওপরে অত্যাচারের অভিযোগকে আরও তীব্র পর্যায়ে নিয়ে যেতে চায়। এর ফল শুধু বসিরহাটেই নয়, সারা রাজ্যে মিলবে বলে মনে করছে গেরুয়া শিবির।
BJP releases 5th list of candidates for the upcoming Lok Sabha elections.
— ANI (@ANI) March 24, 2024
Nityanand Rai to contest from Ujiarpur.
Giriraj Singh from Begusarai.
Ravi Shankar Prasad from Patna Sahib.
Kangana Ranaut from Mandi.
Naveen Jindal from Kurukshetra.
Sita Soren from Dumka.
Jagadish… pic.twitter.com/xQOR2BDpA0
শুধু বসিরহাটেই নয়, এখনও রাজ্যের অনেক কেন্দ্রেই বিজেপি সংগঠন সেরকম মজবুত নয়। সেখানে রেখা পাত্রকে প্রার্থী করায় সুফল পাওয়া যাবে বলে মনে করছে গেরুয়া শিবির। বসিরহাট আসনে বাম-কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা না করলেও আইএসএফের তরফে প্রার্থী করা হয়েছে মহঃ শহিদুল ইসলাম মোল্লাকে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications