অমিত শাহের বঙ্গ সফরের আগেই বড় ভাঙন তৃণমূলে
অমিত শাহের বঙ্গ সফরের আগেই বড় ভাঙন তৃণমূলে
অমিত শাহের বঙ্গে পদার্পনের আগেই শাসক দল তৃণমূলে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ বাজারে প্রায় ৬০০-৭০০ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তৃণমূল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্য ও একাধিক নেতা ও কর্মীরা বিজেপিতে যোগদান করেন।

বসিরহাটে যোগদান মেলা
এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ ও বসিরহাট সাংগঠনিক জেলার সদস্য ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাষ্টার সহ একাধিক নেতৃত্ব।

তৃণমূল থেকে বিজেপিতে
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া গোবিন্দ অধিকারী, সবিতা মন্ডল ও গৌর মোহন মন্ডলরা বলেন, "তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ভরে গিয়েছে, আম্ফান থেকে শুরু করে একাধিক প্রকল্পে কাটমানি নিচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। স্বাধীন ভাবে কাজ করতে সমস্যা হচ্ছিল, তাই সুন্দরবনের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের বিজেপিতে যোগদান।"

আসছেন অমিত শাহ
প্রসঙ্গত শুক্রবার বিজেপি নেতা অমিত শাহ বাংলায় আসছেন। শনি ও রবিবার তাঁর দুই দিনের কর্মসূচি রয়েছে। সেখানেই তাঁর উপস্থিতিতে বড় বড় তৃণমূল নেতা গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও সিএএ নিয়ে বড় বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।












Click it and Unblock the Notifications