গরু পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ২ আইপিএস অফিসারকে তলব সিবিআইয়ের

গরু পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ভোটের আগে রাজ্যে কয়লা এবং গরু কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে বিজয় মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই।

গরু পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ভোটের আগে রাজ্যে কয়লা এবং গরু কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে বিজয় মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই।

ইতিমধ্যেই বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইস্যু করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। বিনয়ের জন্য হন্যে হয়ে ঘুরছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে পলাতক তিনি। যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ রয়েছে। এবার তদন্তের সূত্রে পৌঁছতে আরও গভীরে যেতে চান তদন্তকারীরা আধিকারিকরা।

 ২ আইপিএস অফিসারকে তলব

২ আইপিএস অফিসারকে তলব

গরু পাচার-কাণ্ডে একেবারে তদন্তে নামতে চায় সিবিআই। সেই কারনে ২ আইপিএস অফিসারকে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাইকে। তিনি বর্তমানে আইবি-র আইজি পদে কর্মরত আছেন। একইসঙ্গ গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআই তলব করেছে মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহাকেও। তিনি এখন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর। ইতিমধ্যে নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন অংশুমান সাহা।

বিনয় মিশ্র দুবাইয়ে গা ঢাকা দিয়েছেন!

বিনয় মিশ্র দুবাইয়ে গা ঢাকা দিয়েছেন!

কয়লা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র। আপাতত দুবাইয়ে গা ঢাকা দিয়েছে সে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সিবিআই আধিকারিকরা গরু পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্তের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির পরিকল্পনা করেছেন। ইন্টারপোলের কাছেও ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে। রেড কর্নার নোটিস জারির আগের পদক্ষেপ ওপেন ওয়ারেন্ট। ইন্টারপোলের অনুমতি মঞ্জুরের পর বিশ্বের বিভিন্ন দেশে সেই ওয়ারেন্টের কপি পাঠানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় এবং সমস্ত বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশের ছবি সহ তথ্য।

কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

বিধানসভা ভোটের আগে কয়লা এবং গরু পাচার-কাণ্ডে তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই। কয়লা-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস দেয় সিবিআই। গত কয়েকমাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয়। রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জেরা করা হয় অভিষেকের শ্যালিকাকেও। মুলত আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জেরা করা হয় অভিষেক পত্নী এবং শ্যালিকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+