টিটিগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪, জোরাল হচ্ছে প্রাক্তন ছাত্রের যোগ
টিটিগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪, জোরাল হচ্ছে প্রাক্তন ছাত্রের যোগ
টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার চার জনের মধ্যে এক জন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। দফায় দফায় তাঁদের জেরা করে সত্যি উদঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা। জেরায় অভিযুক্তরা জানিয়েছেন তাঁরা মজার ছলে বোমা মেরেছিল। কিন্তু এর নেপথ্যে আসল কারণ কি তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

স্কুলে বোমাবাজি
টিটাগড়ে হঠাৎই স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ। বোমাবাজি বা বোমা বিস্ফোরণ টিটাগড়ে নতুন কোনও ঘটনা নয়। তবে স্কুলের মধ্যে বোমা বিস্ফোরণ অবশ্যই চমকে গিয়েছে রাজ্যবাসীকে। আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। কেউ বাইরে থেকে স্কুলে বোমা মেরেছে না আগে থেকে বোমা মজুত ছিল ছাদের উপরে তা িনয়ে ধন্ধে রয়েছে পুলিশ। ঘটনায় গতকালই ১ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করে রবিবার ভোটে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ৪
গ্রেফতার হওয়া চার যুবকের নাম মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। তাদের মধ্যে একজন আবার স্কুলেরই প্রাক্তন ছাত্র। তারা সকলেই স্থানীয় বাসিন্দা। পুলিশি জেরার মুখে প্রাথমিক ভাবে তারা জানিয়েছে খেলার ছলে তারা বোমা মেরেছিল স্কুলে। কিন্তু অভিযুক্তদের এই দাবি মেেন িনতে রাজি নয় পুলিশ। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত সকলেরই বয়স ১৮-১৯ বছরের মধ্যে।

অমিত শাহকে চিঠি শুভেন্দুর
এদিকে এই ঘটনা ঘিরে তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অভিযুক্তদের কড়াশাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন। তিিন অভিযোগ করেছেন রাজ্যে বোমাবাজির সন্ত্রাস চলছে। বিজেপি বিধায়ক এবং রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এই নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।

আতঙ্কে বাসিন্দারা
এদিকে ঘটনার পর থেকে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। শিক্ষকরাও উদ্বেগে রয়েছেন। স্কুল চলাকালীন যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে বড় কিছু ঘটতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁকা। কীভাবে স্কুলের ছাদে বোমা মজুত করা হল তা নিয়েও প্রশ্ন উঠছে। স্কুলের ছাদে না রেখে বোমাগুলি অন্য কোথাও রাখলে আরও বড় বিপদ হতে পারত। পড়ুয়াদের প্রাণহািনর আশঙ্কাও থাকতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications