Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক ভাঙার গুজব নিয়ে কী বললেন বাবা জ্যাকি শ্রফ?‌

সেভাবে তাঁদের সম্পর্ক কখনও প্রকাশ্যে আসেনি। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে এই জুটি তাঁদের সম্পর্কে শিলমোহরও দেননি, কিন্তু তবুও টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম আড়ালে ছিল না কখনও। আর এই জুটি কখনও তাঁদের সম্পর্ককে অস্বীকারও করেননি। কিন্তু হঠাৎ করেই বি-টাউনে গুজব শোনা যাচ্ছে যে দিশা পাটানি ও টাইগার শ্রফের ছ'‌বছরের সম্পর্কে ফাটল ধরেছে, তাঁরা আর একসঙ্গে নেই। এরই মাঝে টাইগার শ্রফের বাবা তথা অভিনেতা জ্যাকি শ্রফ এই নিয়ে মুখ খুললেন। অভিনেআ তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে এটা সম্পূর্ণ তাঁদের ওপর নির্ভরশীল যে তাঁরা একে-অপরের উপযুক্ত কিনা তার সিদ্ধান্ত নেওয়া। তবে জ্যাকি শ্রফ এও জানিয়েছেন যে তাঁর পুত্র টাইগার সবসময় দিশার বন্ধু ছিলেন এবং তাঁরা এখন বন্ধুই রয়েছেন।

ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ নয়

টাইগার ও দিশার ব্রেকআপ প্রসঙ্গে সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ জানান যে তাঁর ছেলের প্রেমের জীবনে হস্তক্ষেপ করার ইচ্ছা তাঁর নেই। জ্যাকি এও জানিয়েছেন যে তিনি কখনই টাইগার ও দিশার ব্যক্তিগত ও গোপন সিদ্ধান্তকে লঙ্ঘন করতে চান না। তবে কাজের ফাঁকে এই জুটি সময় কাটান বলেও জানিয়েছেন জ্যাকি শ্রফ। শোনা গিয়েছে যে সম্পর্ক নাকি ভাঙতে বসেছে টাইগার শ্রফ ও দিশা পাটানির। খবর অনুযায়ী, ৬ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর দু'‌জনে নাকি ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ব্যাপারে নায়ক-নায়িকার ঘনিষ্ঠদের মধ্যে আলাপ আলোচনা হলেও, দিশা ও টাইগার কিন্তু মুখ খোলেননি।

দিশা–টাইগার ভালো বন্ধু

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জ্যাকি শ্রফ বলেন, '‌তারা সর্বদা বন্ধু ছিল এবং থাকবে। আমি তাদের দেখেছি বাইরে একসঙ্গে বেরোতে। এরকম নয় যে আমি আমার ছেলের প্রেমের জীবন নিয়ে সব খবর রাখি। টাইগার ও দিশা দু'‌জনেই পরিণত এবং তারা তাদের গোপনীয়তা বজায় রাখতে চায়, তাতে আমি হস্তক্ষেপ করব না। তবে তারা কাজের পাশাপাশি একসঙ্গে সময়ও কাটায়।'‌ জ্যাকি শ্রফের স্ত্রী ও কন্যার সঙ্গেও দিশা পাটানির পারিবারিক সম্পর্ক রয়েছে। কিন্তু এটা টাইগার ও দিশার লাভ স্টোরি তাই তাঁরাই সিদ্ধান্ত নেবেন তাঁরা একসঙ্গে থাকতে চান কিনা।

৬ বছরের সম্পর্ক ভাঙল

টাইগার শ্রফ ও দিশা পটানির সম্পর্ক বরাবরই চর্চিত। এক সঙ্গে সিনেমা খুব একটা না করলেও, তাঁদের সম্পর্ক বাস্তব জীবনে বেশ জোরালো। একসঙ্গে বহুবার মলদ্বীপে ঘুরতে গিয়েছেন। নানা সময়ই সোশ্যাল মিডিয়ায় তাঁরা ছবি পোস্ট করেছেন। তবে হঠাৎ করে কেন ব্রেক আপের সিদ্ধান্ত! তা এখন জানা যায়নি। কয়েকদিন আগেও টাইগার ও দিশার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সম্প্রতি সম্পর্ক ভাঙার খবর রটায় সব বিয়ের জল্পনায় জল ঢেলে দিলেন টাইগার-দিশা। টাইগার ও দিশাকে একসঙ্গে দেখা যায় বাঘী ২-তে, যার পরিচালক ছিলেন আহমেদ খান। দিশাকে টাইগারের সঙ্গে বাঘী থ্রি-তে একটি গানেও দেখা গিয়েছিল।

টাইগার–দিশা ব্যস্ত যে যাঁর কাজে

টাইগার এখন রয়েছেন লন্ডনে। পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। অন্যদিকে, দিশা ব্যস্ত তাঁর নতুন ছবি এক ভিলেন রিটার্নসের প্রচারে। এই ছবিতে জন আব্রাহমের সঙ্গে দেখা যাবে দিশাকে। দিশা তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেন ২০১৬ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে এমএস ধোনি:‌ দ্য আনটোল্ড স্টোরি-এর মাধ্যমে এবং টাইগারের প্রথম সিনেমা ২০১৪ সালে হিরোপন্তি, যেখানে তাঁকে কৃতি শ্যাননের বিপরীতে দেখা গিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+