প্রয়াত হলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, বয়স হয়েছিল ৮৯ বছর
সিনে জগতে দুঃসংবাদ। প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল। তাঁকে বলিউডের 'হি-ম্যান' বলা হত। আজ সকালে তিনি ৮৯ বছর বয়সে মারা গেছেন। তিনি তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে এই মাসের শুরুতেই তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। মাত্র ৮৯ বছর বয়সে নিজের বাসভবনেই পরলোক গমন করলেন তিনি। এই খবরটি জানাজানি হতেই ভক্তদের মধ্যে এবং গোটা সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী এবং শিল্পের তারকারা এই খবরে গভীরভাবে মর্মাহত।

বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ধর্মেন্দ্র। সেই কারণেই এই মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেই সময় তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ার ফলে ICU থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছিল তাঁকে। কিন্তু হঠাৎই আজ সব লড়াই শেষ। ৮ই ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের আগে এই দুঃসংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। শোকস্তব্ধ গোটা সিনে জগৎ।
ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর, পাঞ্জাবের নসরালি নামক একটি গ্রামে। ছোট থেকেই তাঁর সিনেমার প্রতি তিনি গভীর আগ্রহী ছিলেন। পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য মাত্র ১৯ বছর বয়সেই ভারতীয় রেলে তিনি কেরানির পদে চাকরি করতেন। তখনই তাঁর প্রকাশ কৌরের সঙ্গে প্রথম বিয়ে হয়। তারপর নিজের স্বপ্ন পূরণের আশায় মুম্বইয়ে পাড়ি দেন তিনি। কিন্তু একের পর এক অডিশন দিয়ে যাওয়ার পরেও ভাগ্য তাঁর সঙ্গ দেননি। অবশেষে ১৯৬০ সালে 'দিল ভি তেরা হাম ভি তেরা' সিনেমায় তিনি প্রথম সুযোগ পান। তারপর থেকে 'শোলে', 'ছুপকে ছুপকে', 'ধরমবীর', 'ফুল অউর পাথর', 'সত্যকাম', 'রাজা জানি', 'রাখওয়ালা'র মতো একাধিক সিনেমা করেছেন অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল।
তাঁর অনুপস্থিতি সকলের কাছে গভীরভাবে অনুভূত হবে। তবে তাঁর সিনেমার কাজ আগামী কয়েক দশক ধরে নতুন প্রজন্মের অভিনেতাদের অনুপ্রাণিত করবে এবং দর্শকদেরও বিনোদন দেবে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications