বিপাশা-করনের রিসেপশন পার্টির অন্দরের Exclusive ছবি
বলিউডের বর্তমান সবচেয়ে চর্চিত জুটি কিন্তু বঙ্গ তনয়া বিপাশা বসু এবং পাঞ্জাবি মুন্ডা করন সিং গ্রোভার। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই প্রেমিকযুগল। বিপাশা এবং করনের বিয়ের বেশ কয়েকটি ছবি আপনাদের কাছে তুলে ধরেছি আমরা।
(ছবি) বিপাশা বসু ও করন সিং গ্রোভারের বিয়ের আরও কিছু মুহূর্ত !
এবার পালা রিসেপশন পার্টির। বলিউডের প্রথম সারির একঝাঁক তারা, মেগাস্টার, সুপারস্টার আমন্ত্রিত ছিল বিপাশার হ্যাপেনিং রিসেপশন পার্টিতে। উপস্থিত অতিথিদের তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধু ঐশ্বর্য রাই। বলিউডের দুই সুপারস্টার খান শাহরুখ ও সলমনকেও দেখা গিয়েছে বিপাশার রিসেপশনে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সুস্মিতা সেন, প্রীতি জিনতা, সোনম কাপুর, শিল্পা শেঠি, মালাইকা আড়োরা খান, রণবীর কাপুর, প্রমুখ।
(ছবি) মেহেন্দিতে মোহময়ী বিপাশা, বিয়ের অনুষ্ঠানে কেমন লাগছে বঙ্গললনাকে দেখে নিন
রিসেপশন ভেনুকে যেভাবে ফুল, ওড়না, আলো আধারিতে সাজানো হয়েছে, তা দেখেই বোঝা যায় কতটা রোমান্টিকতায় ভরে রয়েছেন বিপাশা ও করন। রোমান্টিক গান দিয়ে ভরিয়ে তুলেছিল লাইভ ব্যান্ড। আর ডান্স ফ্লোর ছিল বিশালাকার। যাতে উপস্থিত অতিথিরা সবাই একসঙ্গে গানের তালে পা ফেলতে পারেন।
(ছবি) বিপাশা-করণের প্রি-ওয়েডিং ফটোশুট মস্তি-গ্ল্যামার-রোমান্স এর পাঁচমিশালি!
বিপাশা সবসময় বলেন তিনি খেতে খুব ভালবাসে। বিপাশাপ কথার অবশ্য স্পষ্ট প্রতিফলন পাওয়া গিয়েছে তাদের রিসেপশনের বুফে মেনুতে। পাঞ্জাবি নিরামিষ খাবার থেকে শুরু করে আমিষি কনটিনেন্টাল কী ছিল না তাতে। তার উপর সুস্বাদু ওয়েডিং কেক।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার




































Click it and Unblock the Notifications