কিং খানকে দেওয়া রোহিত শেঠির দুরন্ত উপহার : হার্লে ডেভিডসন বাইক
গাড়ি ও বাইকের প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের একটা অগাধ ভালবাসা-ভাললাগা আছে। শাহরুখের সাম্প্রতিক সিনেমা দিলওয়ালের পরিচালক রোহিত শেঠিরও সেই একই ভালবাসা রয়েছে। আর তা শাহরুখের বেশ কাজেই এল। [ 'দিলওয়ালে'-র সেটে হুল্লোড়ে ব্যস্ত শাহরুখ-কাজল সহ গোটা ইউনিট]
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টুইট করে রোহিতকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ বলেন, রোহিত আমাকে রোজ কাজে আসার জন্য দু চাকা উপহার দিয়েছে, হার্লে ডেভিডসন।
হায়দ্রাবাদে দিলওয়ালে ছবির শুটিংয়ের জন্য পরিচালক রোহিত শঠি প্রত্যেকদিন বিভিন্ন ধরনের বাইক দেন শাহরুখকে। কিং খান ইতিমধ্যে হক, বিএমডব্লু চালিয়েছেন এবার হার্লে ডেভিডসন।[(ছবি) ভক্তদের তৈরি 'দিলওয়ালে' সিনেমার আকর্ষণীয় পোস্টার]
ব্যক্তিগত মোবিলিটি ডিভাইস আইও হক থেকে আপাতত হার্লে ডেভিডসন-এ উন্নীত হয়েছেন দিলওয়ালে অভিনেতা শাহরুখ খান। শুধুমাত্রা ক্যামেরার সামনে পোজ করা নয়, রীতিমতো হক থেকে ডেভিডসন সবকিছুই নিজে চালিয়েছেন এসআরকে।
ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা এই দিলওয়ালে ছবিটির। এই ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন কাজল, বরুণ ধাওয়ান, কীর্তি শ্যানন প্রমুখ। তাই আপাতত শুটিংয়ের কাজ শেষ করতে ব্যস্ত রোহিত ও শাহরুখ। [ (ছবি) শাহরুখ-কাজলের 'দিলওয়ালে'-র শুটিংয়ের কয়েকঝলক]
ছবির শুটিং ও শুটিংয়ের বাইরে পছন্দের গাড়ি ও বাইকে কিং খান:
{photo-feature}












Click it and Unblock the Notifications