'তামাশা' রিভিউ : রণবীর-দীপিকার জন্যই সিনেমাটি দেখে আসুন
শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন অভিনীত তথা ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমা 'তামাশা'। সিনেমায় অভিনীত দুই তারকা অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েনের ফলে সিনেমাটি আলাদা গুরুত্ব পেয়েছে। [অনবদ্য রণবীর-দীপিকা : 'তামাশা'-র এক্সক্লুসিভ দৃশ্য একঝলকে]
তামাশার গল্প
ইমতিয়াজ আলির অন্য সিনেমাগুলির মতো এই সিনেমাটিও বেশ কিছুদিন দর্শকের মনে থাকবে। জীবনকে অন্য নজরে দেখা ও সর্বোপরি উপভোগ করা, সিনেমার মূল সূর বাধা রয়েছে এই সূত্রেই। ['তামাশা'-র সেটে রণবীর-দীপিকার ছবি ফাঁস]

সিনেমায় রণবীর কাপুরের নাম বেদ, যিনি সমাজের নিয়মে জীবনযাপন করতে করতে ক্লান্ত। কাকতালীয়ভাবে ফ্রান্সে তারা (দীপিকা পাড়ুকোন) নামে একটি মেয়ের সঙ্গে দেখা হয় তাঁর। দুজনের বন্ধুত্ব হয়। একসঙ্গে মজা করতে করতে অনেকটা সময় কাটে দুজনের। তবে দুজনেই একে অপরকে নিজেদের আসল জীবন সম্পর্কে মিথ্যা কথা বলতে থাকে। [আরও কাছাকাছি রণবীর-দীপিকা, রাতের ঘুম ছুটেছে ক্যাটের!]
একইসঙ্গে দুজনের কেউ কারও সঙ্গে দেখা করবে না, এমনটাও কথা দেয় বেদ ও তারা।
ফ্রান্স থেকে ফিরে দুজনে নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। তবে তখন তারা বুঝতে পারে একে অপরের প্রতি ভালোলাগার কথা। এসবের মধ্য দিয়েই হাসি-মজা ও প্রেম-আবেগের হাত ধরে গল্প এগিয়েছে। [সলমন খানের বিগ বস ৯-এ ব্যক্তিগত কারণ যাননি রণবীর!]
অভিনয়
অভিনেতা হিসাবে তিনি যে কারও চেয়ে কম যান না তা এই সিনেমায় দেখিয়ে দিয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে দীপিকা পাড়ুকোন সব সিনেমার মতো এই সিনেমাতেও প্রাণ ঢেলে দিয়েছেন। দুজনের অভিনয়, মজাদার অভিব্যক্তি মন কাড়ার মতো।
দীপিকা-রণবীরের কেমিস্ট্রি বরাবরই প্রশংসার দাবি রাখে। এই সিনেমাতেও দুজনে অসাধারণ কাজ করেছেন। অন্যদিকে সিনেমায় রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন জাভেদ শেখ।
টেকনিক্যাল বিষয়
তামাশায় ক্যামেরায় কাজ অসাধারণ হয়েছে। তা সিনেমার প্রোমোতেই টের পাওয়া গিয়েছিল। করসিকার সেরা জায়গাগুলি ক্যামেরাবন্দি করেছেন পরিচালক ইমতিয়াজ। তবে সম্পাদনার ক্ষেত্রে খানিকটা সতর্কতা দেখালে ভালো হত।
কেমন ফল করবে সিনেমা
তামাশা নিয়ে আশা করা যেতেই পারে। ইমতিয়াজ আলির পরিচালনা। সঙ্গে দীপিকা-রণবীরের জুটি। এছাড়াও রয়েছে জীবনকে অন্যভালো দেখা ও তা বলার চেষ্টা। ফলে সিনেমাপ্রেমী হলে এই সিনেমা দেখতে হলে যেতেই হবে।












Click it and Unblock the Notifications