'রুস্তম' রিভিউ : ম্যাড়ম্যাড়ে ছবিতেও উজ্জ্বল অক্ষয়!
অভিনয় : অক্ষয় কুমার, ইলিনা ডিক্রুজ, এষা গুপ্ত, অর্জন বাজওয়া, কুমুদ মিশ্র, পবন মলহোত্রা
পরিচালনায় : টিনু সুরেশ দেশাই
১৯৫৯ সালের কুখ্যাত নানাভতি মামলার প্রেক্ষাপটেই 'রুস্তম' ছবিটি তৈরি করেছেন পরিচালক টিনু সুরেশ দেশাই। টিনু বাবুর কাছে একটাই প্রশ্ন, নানাভতির ঘটনায় কি মশলা কম পড়িয়াছিল? যে আপনি তাতে আরও মশলা ঢেলে রেসিপিটি একেবারে বরবাদ করে দিলেন।
ছবিতে অতিরিক্ত সাসপেন্স তৈরি করতে গিয়ে না আসল গল্পের উত্তেজনাটা ধরে রাখতে পারলেন না নতুন করে কোনও কৌতুহল তৈরি করতে পারলেন পরিচালক। বিষয়টা জগাখিচুড়ির পর্যায়ে গিয়েই থমকে গেল।

ছবির পটভূমি
নৌসেনা আধিকারিক রুস্তন পাভরি (অক্ষয় কুমার), যার কাছে দেশ সবার আগে। সুন্দরী স্ত্রী সিন্থিয়া (ইলিনা ডিক্রুজ) তাঁর সুখী বিবাহিত জীবন। সে আচমকা জানতে পারে তার স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে।
পরে সে জানতে পারে তারই বন্ধু বিক্রম মাখিজার সঙ্গেই তাঁর স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে। রুস্তম বিক্রমের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে আত্মসমর্পণ করে।
খুনি হওয়া সত্ত্বেও ধীরে ধীরে সবকিছু রুস্তমের পক্ষে ঘটতে শুরু করে। রুস্তম দেশপ্রেমী? দেশদ্রোহী? নাকি খুনি? তা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। রুস্তম কি পূর্ব পরিকল্পিতভাবে ঘটনটা ঘটিয়েছে? নাকি রাগের মাথায় করে ফেলা একটা ভুল। যদিও উত্তর পেতে গেলে আপনাকে থিয়েটারে যেতে হবে। এর থেকে বেশি বলে দিলে সিনেমার কৌতুহলটাই শেষ হয়ে যাবে।
পারফরম্যান্স
এই ছবির একমাত্র পরিত্রাতা অক্ষয় কুমারই। নিজের পোক্ত অভিনয়, অসাধারণ ম্যানারিজস আর স্বতঃস্ফূর্ত রোমান্টিকতায় দর্শকদের মুগ্ধ করতে একশো শতাংশ সফল খিলাড়ি। কোর্টরুমের মেলোড্রামাটা বিশেষ করে উল্লেখ করতে হয়ই।
অক্ষয়কে বাদ দিলে উল্লেখ করার মতো এই ছবিতে সেভাবে কিছুই মনে দাগ কাটে না। শুধু কমিক টাইমিং নয়, সিরিয়াস চরিত্রও যে দারুণভাবে সামলে নিতে পারেন আকি তার উদাহরণ বার বার দিয়েছেন তিনি, এবারেও তার কাজে তার অন্যথা হয়নি।
আমাদের মত
তবে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছবিটি একবার নিশ্চয় দেখতে পারেন। একবার দেখা হিসাবে খুব একটা খারাপ নয় তবে একটা ঢিলেঢালা বটেই। তবে নানাভতির ঘটনা নিয়ে বেশি পড়াশোনা করে সিনেমাটি দেখতে যাবেন না দয়া করে, তাহলে সিনেমা হলে বসে থাকাটাও মুশকিল হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications