'কর্মফল'-এ বিশ্বাস করেন! 'লুপ্ত' এর এই ঘটনা তাহলে আপনার মনে ধরবে

'কার্মিক হরর' নিয়ে বহু সময়ে বহু ঘটনার কথা শোনা গিয়েছে। উঠে এসেছে গায়ে কাঁটা দেওয়া একাধিক ঘটনা। মূলত , কর্মফলের পরিণতি নিয়েই এই ধরনের ঘটনার কথা শোনা যায়।

Rating:
2.0/5
Star Cast: জাভেদ জাফরি, বিজয় রাজ
Director: প্রভুরাজ

'কার্মিক হরর' নিয়ে বহু সময়ে বহু ঘটনার কথা শোনা গিয়েছে। উঠে এসেছে গায়ে কাঁটা দেওয়া একাধিক ঘটনা। মূলত , কর্মফলের পরিণতি নিয়েই এই ধরনের ঘটনার কথা শোনা যায়।

কথায় বলে, যেমন কর্ম তেমন ফল! এমনই ভাবনাকে নিয়ে ভূত চতুর্দশীর আগেই এক অদ্ভুত গল্প বলছে জাভেদ জাফরি অভিনীত ছবি 'লুপ্ত'।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

গল্প বিজনেস টাইকুন হর্ষ ট্যান্ডনকে নিয়ে । হর্ষের ভূমিকায় ছবিতে রয়েছেন জাভেদ জাফরি। অফিসে হর্ষ অদ্ভূত কিছু অবাস্তব জিনিস দেখতে পেতেন। যার জেরে বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে ছিলেন তিনি। ঠিক করে পরিবারের সকলকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসবেন। আর হর্ষদের এই যাত্রাপথেই আরও প্রকট হতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। যার পরিণতি এই ছবির মূল বার্তা বয়ে নিয়ে যাচ্ছে।

পরিচালনা

পরিচালনা

গা ছমছমে পরিবেশ যেকোনও ভৌতিক গল্পের অন্যতম অংশ। তবে সেই পরিবেশ তৈরিতে চেনা বলিউডের ছক তুলে ধরেছেন পরিচালক প্রভুরাজ। ছবিতে গল্পে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত রহস্য ধরে রাখতে গিয়ে কোথাও বেসামাল হয়ে গিয়েছেন প্রভুরাজ। চেনা বলিউডি চমকে গল্পের বুনোট অনেকটাই আলগা হয়ে গিয়েছে।

অভিনয়

অভিনয়

জাভেদ জাফরি বহুদিন বাদে স্ক্রিনে । 'কমেডি' থেকে 'হরর' মুভিতে এলেও অভিনয়ের জাত তিনি চিনিয়ে দিয়েছেন। ছবির অন্যতম সম্পদ বিজয় রাজ। মূলত এই দুই অভিনেতার কাঁধে ভর দিয়ে এগিয়েছে ছবি।

সবশেষে

সবশেষে

আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে আমির-অমিতাভের 'ঠগস অইফ হিন্দোস্তান'। তার আগে বলিউডের বক্স অফিসে 'লুপ্ত' এর মতো কম বাজেটের ছবি বিশেষ কোনও ম্যাজিক দেখাতে পারে কি না সেদিকে তাকিয়ে ফিল্ম বিজনেস বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+