যশ-সঞ্জনার রসায়নে কি 'ফিদা' হল দর্শক! ছবির গল্প কোন বার্তা দিল

প্রথম প্রেমকে ভুলে যাওয়া কঠিন। সেই আবেগের টানেই অনেকের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। প্রথম প্রেম আর সেই সম্পর্কের টানাপোড়েনের এক নতুন গল্প বলছে যশ-সঞ্জনা অভিনীত 'ফিদা'।

Rating:
2.5/5
Star Cast: Yash, Sanjana Banerjee
Director: Pathikrit Basu

প্রথম প্রেমকে ভুলে যাওয়া কঠিন। সেই আবেগের টানেই অনেকের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। প্রথম প্রেম আর সেই সম্পর্কের টানাপোড়েনের এক নতুন গল্প বলছে যশ-সঞ্জনা অভিনীত 'ফিদা'। তেলুগু ছবি 'থোলি প্রেমা'-র রিমেক এই বাংলা ফিল্ম। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি এক অন্য ঘরানার প্রেমকাহিনি রচনা করেছে।

ছবির প্রেক্ষাপট

ছবির প্রেক্ষাপট

ছবির শুরু হয়েছে ঈশান (যশ)ক-এর ঘটনা দিয়ে। লন্ডনে নিজের প্রথম প্রেমকে হন্যে হয়ে খুঁজে বেড়াতে দেখা যায় ঈশানকে। ঈশানের প্রেমিকা খুশি (সঞ্জনা বন্দ্যোপাধ্যায়) হারিয়ে যাওয়া নিয়েই ,ফিল্মর গল্প শুরু হয় ফ্ল্যাশব্ল্যাকে। দেখানো হয় ২ বছর আগে ট্রেনে খুশির সঙ্গে দেখা হয় ঈশানের। সেই থেকে প্রেম। কিন্তু তারপর থেকে বিভিন্ন ঘটনাচক্রে ওরপর খুশিকে ফিরে পেলেও, সে নানা কারণে ঈশানকে ছেড়ে যেতে বাধ্য হয়। কোন কারণে খুশিকে ঈশানকে ছেড়ে যায়? এরপর তাঁদের ভবিষ্যৎ কোন দিকে যায়? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে 'ফিদা'।

পরিচালনা

পরিচালনা

পথিকৃৎ বসু এই ছবি গল্পের বুনোটে প্রথম থেকেই এমন কিছু ইঙ্গিত দিয়েছেন, যাতে ক্লাইম্যাক্স বোঝ সহজ ছিল। তবে বাংলা সিনেমার বাণিজ্যকরণের জন্য যাবতীয় সরঞ্জাম এই ছবিতে রয়েছে। তেলুগু ছবির রিমেক 'ফিদা' -য় বিনোদনের যাবতীয় উপাদান বর্তমান।

 অভিনয়

অভিনয়

এই ছবির হাত ধরে যশ আরও বেশি পরিণত হয়ে উঠেছেন। ঈশানের চরিত্রের বিভিন্ন পর্যায়ে নিজেকে মানিয়ে নিয়েছেন যশ। নবাগতা সঞ্জনা এই ছবিতে প্রথম থেকেই কিছুটা আড়ষ্ট থাকলেও, নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন।

সবশেষে

সবশেষে

সপ্তাহ শেষের ক্লান্তি ঝেড়ে ফেলতে দেখে আসেতই পারেন 'ফিদা'। আবেগ, প্রেম, মজায় ঠাসা এই ফিল্ম বর্ষা দুপুরের অন্যতম পাওনা হয়ে উঠতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+