আজহার মুভি রিভিউ : অর্থহীন বায়োপিকে একমাত্র ভাল ইনিংস খেললেন ইমরান হাসমি!
সিনেমা হলে আজহার ছবিটি শুরুর আগে মস্ত একটা লেখা আসবে যেখানে বলা হচ্ছে, এই ছবিটি নিন্দিত ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক নয়, এটি শুধুমাত্র বিনোদনের স্বার্থে কাল্পনিক ও নাটকীয়তার মোড় দেওয়া একটি গল্প।
তবে যাই বলা হয়ে থাক না কেন ছবি শুরু হলে কোথাও বুঝতে অসুবিধা হয় না চরিত্রগুলির অস্তিত্ব বুঝতে। একজন প্রতিভাবান ব্যাটসম্যান যার নামে মহম্মদ এবং আজহার দুইই রয়েছে, এবং তিনি হায়দ্রাবাদের মানুষ। ভারতীয় ক্রিকেট দলেরও অধিনায়কত্ব করেছেন। স্ত্রী নওরিন থাকাকালীন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়া এবং তারকার ঘুষকাণ্ডে বিসিসিআই এবং আইসিসি-র কোপে পরা।

সবকিছু মিলে যাওয়া সত্ত্বেও নির্মাতারা এই ছবিতে বায়োপিক বলতে নারাজ। যদিও ১৩১ মিনিটের এই ছবিতে ক্রিকেটারের ছেলেবেলা, গোড়ার সাফল্য, ভারতীয় অধিনায়ক হিসাবে সময়কাল, সম্পর্কের জটিলতা, বিতর্ক সব আঙ্গিকগুলোই ছুঁয়ে যাওয়া হয়েছে এই ছবিতে, কিন্তু তবুও এছবি বায়োপিক নয়।
আইনে ঘেরাটোপে যাতে না পরতে হয় তাই বাস্তব চরিত্রগুলিকে শুধুমাত্র প্রথম নাম ব্যবহার করে কাল্পনিক বানানোর বৃথা চেষ্টা করা হয়েছে। যেমন মনোজ, কপিল, জাভেদ। যেমন রভিশ যাকে খুব সহজেই রবি শাস্ত্রীর চরিত্র বলে মেনে নেওয়া যায়। রবিশের চরিত্রে অভিনয় করেছেন গৌতম গুলাটি। কিন্তু এই চরিত্রে অভিনয় করার আসল উপাদনগুলিতে ধরতে ব্যর্থ হয়েছেন গৌতম।
এই ছবিতে মনোজ মানে মনোজ প্রভাকরকেই বোঝানো হয়েছে। ২০০০ সালের সেই বিখ্যাত স্টিং অপারেশন যেখানে আজহারের একাধিক সতীর্থ তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ করেছেন। ১০০টি টেস্ট খেলার একটা ম্যাচ আগেই বসিয়ে দেওয়া হয় আজহারকে। এরপরে আজহারের ১০০ তম টেস্ট ম্যাচের তর্ক পৌঁছয় আদালতকক্ষে। যেখানে আজহারের হয়ে আইনজীবী রেড্ডি (কুণাল রায় কাপুর) পাবলিক প্রসিকিউটরের (লারা দত্ত) বিপক্ষে তর্ক করেন।
ফের কাটশট অতীতে, যেখানে নওরিনের (প্রাচী দেশাই) সঙ্গে আজহারের সুখের সম.য় দেখানে হবে। বুকি এক কে শর্মার (রাজেশ শর্মার) সঙ্গে ভাগ্যচক্রে দেখা হওা. এবং গ্ল্যামারকন্যা সঙ্গীতা (নার্গিস ফকরি)-র সঙ্গে দেখা হওয়া, এবং নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করতে গিয়ে অপদস্ত হওয়া সব কিছু উঠে আসবে পর্দায়।
এই ছবির সম্ভাব্য মূল উদ্দেশ্য ছিল আজহারউদ্দিনের পুনরুজ্জীবন, যদিও ছবির লেখক রজত আড়োরা বা পরিচালক টনি ডিসুজা দৃঢ় কোনও চিত্রনাট্যই তুলে ধরতে পারেননি যেখানে বোঝা যাবে আজহার কি 'ভিক্টিম' না সুবিধাভোগী। সব আঙ্গিককে ছুঁতে গিয়ে কোনও রহস্যেরই উদঘাটন করা সম্ভব হয়নি এই ছবিতে।
বিশেষ করে একজন পারিবারিক মানুষ কীভাবে সলমন খানের এক্স গার্লফ্রেন্ড সঙ্গীতার প্রেমে পড়ার যে ট্রান্সফরমেশনটা তা অতি যত্নে গোপনই রাখা হল।
এই ছবিতে ক্রিকেটের দৃশ্যগুলি এই ছবির সম্পদ হতে পারত, কিন্তু প্রযোজনার দারিদ্রতায় তা অধরাই রয়ে গেল। গোটা ছবিতে আজহারের হেয়ারস্টাইল যেন চোখে বিঁধছিল। হাজারো খামতি থাকা সত্ত্বেও এই ছবিতে একটা দুরন্ত ইনিংস খেলে দিলেন সিরিয়াল কিসার ইমরান হাসমি। তার চেহারায় কোথাও আজহারুদ্দিনের শরীরী ভাষা নেই, চুল থেকে চেহারা কোথাও মিল নেই তবুও আজহার হিসাবে যথেষ্ট বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন ইমরান।
অভিনেতা হিসাবে ইমরান হাসমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন বললেও খুব একটা ভুল বলা হবে না। বাকি নার্গিসের কথা না বলাই ভাল। প্রাচী তবু মন্দের ভাল। অন্যা সেভাবে কাউকেই চোখে পড়েনি। প্রতি ফ্রেমে চোখ আটকেছে শুধু ইমরানের দিকে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications