Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপ্রিম কোর্টে জোর ধমক খেলেন ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া, ইউটিউবে অনুষ্ঠান সম্প্রচারেও পড়ল নিষেধাজ্ঞা

এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন ইউটিউব সেলিব্রিটি এবং জনপ্রিয় পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়া। তাঁর টেলিভিশন শো 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এ দেওয়া অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং কঠোর নিন্দা করা উচিত।

আদালতের কঠোর মন্তব্য, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, "শুধুমাত্র জনপ্রিয়তা থাকলেই সমাজকে হালকাভাবে নেওয়া যাবে না। তার মনে খুবই নোংরা কিছু তাঁর মস্তিষ্কে চলছে যা সে শোতে উগড়ে দিয়েছে। এই ভাষা কি কেউ পছন্দ করবে? আমরা কেন তাকে রক্ষা করব?"

Supreme court and Ranbir Allahabadia

মূলত, ইউটিউবে অনুষ্ঠান চলাকালীন তার কথিত অরুচিকর মন্তব্যের জন্য দায়ের করা এফআইআরগুলির বিরুদ্ধে রণবীর আল্লাহবাদিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তিনি সমস্ত এফআইআর একত্রিত করার দাবি করেছিলেন। এদিন সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ এই মামলার শুনানি করে। আর সেখানেই তীব্র ভর্ৎসনার মুখে পড়েন এই জনপ্রিয়, বিতর্কিত ইউটিউবার।

বিচারপতি সূর্য কান্ত বলেন, এই মন্তব্য তাঁর "বিকৃত মন"কেই প্রতিফলিত করে। তাঁর কথায়, "আপনি যে শব্দগুলি বেছে নিয়েছেন, তাতে বাবা-মা লজ্জিত হবেন, বোনেরা লজ্জিত হবেন। পুরো সমাজ লজ্জিত হবে। বিকৃত মন। আপনি এবং আপনার অনুসারীরা যে বিকৃতি মন প্রদর্শন করেছেন, তা সত্যিই লজ্জাজনক! আমাদের একটি বিচার ব্যবস্থা আছে, যা আইনের শাসন দ্বারা আবদ্ধ। যদি আল্লাহবাদিয়ার বিরুদ্ধে হুমকি থাকে, তাহলে আইন অবশ্যই সেই বিষয়টি বিবেচনা করে দেখবে। কিন্তু এই মন্তব্যের জন্য আইনও সম্মতি প্রদান করতে পারবে না"।

সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পরে রণবীর আল্লাহবাদিয়ার কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, তা এখনও জানা যায়নি। তবে, এই ঘটনার ফলে ভবিষ্যতে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আচরণের ওপর আরও কঠোর নজরদারি চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সাথে, আদালত পডকাস্টারকে গ্রেপ্তার থেকে রক্ষা করে স্বস্তি দিলেও এও জানিয়েছে আর কোনও ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না রণবীর আল্লাহবাদিয়া।

সম্প্রতি, রণবীর আল্লাহবাদিয়া তার জনপ্রিয় পডকাস্ট থেকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শীর্ষে উঠে গিয়েছেন। বহু মানুষের কাছ থেকেই উড়ে আসছে নিন্দার ঝড়। এদিন এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট বলেছে, সেলিব্রিটিদের একটি সামাজিক দায়বদ্ধতা আছে এবং তাদের কথাবার্তায় সংযম থাকা উচিত। সমাজকে সুস্থ রাখার দায়িত্ব তাঁদের কাঁধেও রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+