ভোটের আবহে গভীরতা বাড়ছে কফি কাপে ঠোঁট দিয়ে, কোনদিকে এগোচ্ছে নুসরত–যশের সম্পর্ক
ভোটের আবহে গভীরতা বাড়ছে কফি কাপে ঠোঁট দিয়ে
কিছুদিন চুপচাপ থাকার পর ফের বিশেষ সম্পর্ক গভীর হচ্ছে তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্তের মধ্যে। সম্প্রতি নুসরক ২টি কফি কাপের ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন, সেই একই স্ট্যাটাস দেখা গিয়েছে যশের ইনস্টাতেও।

নুসরত কফি কাপের ছবি দিয়ে লিখেছেন, 'এক কাপ কফিতে কত কিছুই না হতে পারে।’ এই পোস্টে ট্যাগ করা হয়েছে যশ দাশগুপ্তকে। আর এই একই স্ট্যাটাস দেখা গেল যশের ইনস্টাতেও। জানুয়ারি মাসেও দুই তারকার ইনস্টাগ্রাম প্রোফাইলে একই স্ট্যাটাস শেয়ার করতে দেখা গিয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই যশ–নুসরত সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছিল। স্বামী নিখিল জৈনের সঙ্গে প্রায় অনেকদিনই থাকছেন না নুসরত। তার কারণ যে যশ সে কথা অবশ্যই অত্যন্ত স্পষ্ট। এরই মধ্যে বিজেপিতে যোগ দেন যশ। কিন্তু তাতে যশ–নুসরতের বিশেষ রসায়নে কোনও দুরত্ব আসেনি। কারণ ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক আলাদা।
গত বছরের শেষের দিকে রাজস্থানে ছুটি কাটাতেও গিযেছিলেন যশ–নুসরত। সেই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে যায়। তবে এ নিয়ে দুই তারকার একজনও কেউ মুখ খোলেননি। যদিও নুসরত একাধিকবার দাবি করেছেন যশের সঙ্গে এমন কোনও সম্পর্ক তাঁর নেই। কিন্তু বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে। কুলগাছিতে একসঙ্গে শো করতে গিয়েছিলেন দুই তারকা। সামনে বিধানসভা নির্বাচন তাই তা নিয়েই ব্যস্ত রয়েছেন দুই তারকা। তবে ব্যস্ততার মাঝে একে–অপরকে একটু সময় দিতে ভোলেননি তাঁরা।












Click it and Unblock the Notifications