'জাতিস্মর' কি অস্কার পাবে, স্বপ্নে বুঁদ বাঙালি

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি মোট চারটি জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত প্রমুখ অভিনীত 'জাতিস্মর' ছবিটি যেন ইতিহাসের পুনরাবৃত্তি! ঊনবিংশ শতাব্দীর কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। চলতি বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাওয়ার পরই তা সাড়া জাগায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বলিষ্ঠ অভিনয় সব মহলে প্রশংসা কুড়িয়েছে। এমন মন মাতানো অভিনয় বহুদিন দেখেনি বাঙালি।
কাহিনী, অভিনয়, সঙ্গীত সব দিক থেকেই 'জাতিস্মর' বাংলা সিনেমার একটি মাইলফলক। কবীর সুমন এখানে সঙ্গীত পরিচালনা করেছেন। এখন দেখতে হবে, সত্যিই অস্কার পুরস্কার পেয়ে 'জাতিস্মর' ইতিহাস তৈরি করতে পারে কি না। যদি পায়, তবে বাংলা তথা ভারতীয় সিনেমার ইতিহাসে তা হবে স্বর্ণালি অধ্যায়। বাঙালি তাই স্বপ্নে বিভোর।
সিনেমাটির মুখ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। সিনেমার সঙ্গে জড়িত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন।

Thnks n proud dat d hrdwrk of team #Jaatishwar being selected for nomination fr Oscar.@srijitspeaketh @RanaSarkar @Shibasishsarkar
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 25, 2014

Click it and Unblock the Notifications