Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

থিয়েটার থেকে কর্মজীবন শুরু করেছেন কোন তারকারা, জানেন?

থিয়েটার থেকে কর্মজীবন শুরু করেছেন কোন তারকারা, জানেন?

কিছু মানুষ জন্মগতভাবে প্রতিভাবান হন। যা তাঁদের কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এমনই কিছু সেলিব্রিটি আছেন, যাদের কর্মজীবন শুরু থিয়েটার থেকে। তাঁদের যে অভিনয় দক্ষতা, তা আসলে তাঁদের অন্তরে রয়েছে। জন্মগতভাবে প্রতিভাবান ব্যক্তিদের আলাদা করে আর শিখতে হয় না। তাঁরা যা করেন তা অন্তর দিয়ে করেন। বর্তমানে এমন কিছু জনপ্রিয় তারকা আছেন, যারা থিয়েটার থেকে তাঁদের অভিনয় জীবন শুরু করেন। এবার থিয়েটার থেকে অভিনয় জগতে প্রবেশ করেছেন এমন অভিনেতাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের সুপারস্টার শাহরুখ খানও থিয়েটারের একজন প্রতিভাবান অভিনেতা। থিয়েটার থেকেই অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে পড়াশোনা করার সময় তিনি থিয়েটার করতেন এবং সেইসময় তাঁর অভিনয়ের প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। তিনি 'থিয়েটার অ্যাকশন' গ্রুপের অংশ ছিলেন। যেখানে তিনি ব্যারি জন-এর কাছে পড়াশোনা করেছিলেন।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত ১৬ বছর বয়সে দিল্লি চলে যান। সেইসময় মডেলিংয়ের পাশাপাশি তিনি অরবিন্দ গৌড়ের অধীনে থাকা থিয়েটারে অভিনয় করতে শুরু করেন। তিনি গৌড়ের থিয়েটার ওয়ার্কশপ 'ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টার'-এ অংশ নিয়েছিলেন। এছাড়াও, গিরিশ কার্নাড-লিখিত 'তালেদান্ড' সহ তাঁর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। একটি শোয়ে, যখন একজন পুরুষ অভিনেতা নিখোঁজ হয়ে গেছিল, তখন কঙ্গনা রানাউত একজন মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন।

 ইরফান খান

ইরফান খান

১৯৮৪ সালে, ইরফান খান এনএসডিতে পড়ার জন্য একটি বৃত্তি পেয়েছিলেন। এবং স্নাতক হওয়ার পরে, তিনি মুম্বইয়ে চলে যান। আর সেখাধে গিয়েই থিয়েটার এবং টেলিভিশনের প্রতি তাঁর আলাদা টান তৈরি হয়। তখন থেকেই তিনি মাঝেমধ্যে চলচ্চিত্রে অভিনয় করতেন। ইরফান খানের অভিনয় জীবনে প্রবেশের জার্নিটা বেশ নাটকীয় ছিল, কারণ তিনি প্রায়শই ছোট পর্দা বা বড় পর্দায় একই ধরণের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত হয়ে যেতেন। সেদিক থেকে, থিয়েটার তাঁকে বিভিন্ন চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ করে দিয়েছিল।

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

বলিউডের সবচেয়ে বহুমুখী শিল্পীদের মধ্যে একজন, নাসিরুদ্দিন শাহও এমন এক প্রতিভাবান শিল্পী যিনি থিয়েটার থেকে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৭৭ সালে, টম অল্টার, নাসিরুদ্দিন শাহ এবং বেঞ্জামিন গিলানি একসঙ্গে 'মটলি প্রোডাকশন' নামে একটি থিয়েটার গ্রুপ গঠন করেন। সেই থেকে, তিনি পৃথবী থিয়েটারে অভিনয় করছেন এবং থিয়েটার জগতের সাথে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি নিউ দিল্লি থিয়েটার গ্রুপ 'পিয়েরটস ট্রুপ'-এর সঙ্গেও কাজ করেছেন।

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে

বলিউডের সঠিক কদর না পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রাধিকা আপ্তে, যিনি বড়পর্দার অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন থিয়েটার ব্যক্তিত্বও। তিনি তামিল, তেলেগু, মালায়ালম, হিন্দি, বাংলা, মারাঠি এবং ইংরেজি সহ ৭ টি ভাষায় সিনেমা করেছেন। অভিনেতা রাহুল বোস, তাঁকে অনাহিতা ওবেরয়ের নাটক 'বোম্বে ব্ল্যাক'-এ অভিনয় করতে দেখেছিলেন। এরপরই পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর কাছে রাধিকা আপ্তের নাম প্রস্তাব করেছিলেন রাহুল বোস। আর তারপরই অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'অন্তহীন' সিনেমায় অভিনয় করতে দেখা যায় রাধিকা আপ্তে'কে। এই ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর এবং রাহুল বোস স্বয়ং। বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, রেহান ইঞ্জিনিয়ারের সঙ্গে 'তু', 'পূর্ণভিরাম', 'মাত্র রাত্র', 'কন্যাদান' এবং স্যামুয়েল বেকেটের 'দ্যাট টাইম'-এর মতো বিভিন্ন মারাঠি নাটকে অভিনয় করেছেন।

রজনীকান্ত

রজনীকান্ত

তামিল সিনেমার মেগাস্টার রজনীকান্তেরও থিয়েটার অভিজ্ঞতা কম নয়। অভিনয় জগতে আসার আগে রজনীকান্ত একজন বাস কন্ডাক্টর হিসাবে কাজ করতেন করতেন তা সকলেরই জানা। কিন্তু সেই সময়ে, এক কন্নড় নাট্যকার তাঁকে তাঁর একটি পৌরাণিক নাটকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার পর তিনি মঞ্চের নাটকেও অংশ নেন। পরবর্তী জীবনে, যখন রজনীকান্ত মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন, তখন পরিচালক কে. বালাচন্দর তাঁকে একটি নাটকে দেখেছিলেন। এরপরই তিনি ভবিষ্যতের এই সুপারস্টারকে তামিল শেখার পরামর্শ দেন। তখন থেকেই তাঁর জার্নি শুরু হয়।

কল্কি কোয়েচলিন

কল্কি কোয়েচলিন

কল্কি কোয়েচলিন সিনেমার প্রতি তাঁর অ-বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। অসীম প্রতিভা থাকা সত্ত্বেও তাঁর অ-ভারতীয় ঐতিহ্যের কারণে তাঁকে সবসময় বহিরাগত হিসাবে বিবেচনা করা হত। কিন্তু, কল্কি এই সবের প্রতি খুব বেশি মনোযোগ দেননি এবং নিজের প্রতি তাঁর বিশ্বাস তাঁকে এমন একটি পথের দিকে নিয়ে যায় যা তাঁকে প্রচুর সাফল্য এবং প্রশংসা এনে দেয়। তিনি থিয়েটারের মাধ্যমে এক আশ্চর্যজনক কেরিয়ারও গড়ে তোলেন। তিনি যেসব নাটক করেছেন তাঁর মধ্যে রয়েছে ট্রিভিয়াল ডিজাস্টারস, দ্য রিয়েল ইন্সপেক্টর হাউন্ড, হেয়ার, হ্যামলেট দ্য ক্লাউন প্রিন্স এবং স্কেলেটন ওমেন।

 নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী

দীর্ঘ সংগ্রামের পর নওয়াজউদ্দিন সিদ্দিকী অবশেষে তাঁর অতুলনীয় অভিনয় দক্ষতার কারণে বলিউডে পাকাপাকিভাবে নিজের জায়গা অর্জন করেছিলেন। এনএসডি থেকে প্রতিভাবান এই অভিনেতা প্রথমে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলেও সেভাবে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। এনএসডি থেকে স্নাতক হওয়ার পরে, সিদ্দিকী সৌরভ শুক্লা এবং মনোজ বাজপেয়ীর পাশাপাশি সাক্ষী থিয়েটার গ্রুপেও কাজ করেছিলেন।

নিমরত কৌর

নিমরত কৌর


'দ্য লাঞ্চবক্স'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নিমরত কৌর-কে। আমেরিকান সিরিজ 'হোমল্যান্ড'-এ একজন আইএসআই এজেন্টের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি। নিমরত কৌর সবসময় ভালো অভিনয় পছন্দ করেন এমন কারোর মনে জায়গা করে নিতে চান। নিমরত কৌর-ও অভিনয় জগতে আসার আগে থিয়েটারে কাজ করতেন। দিল্লি ইউনিভার্সিটিতে তাঁর এসআরসিসি'র দিন থেকে, তিনি থিয়েটার করতেন। একবার তিনি মুম্বইতেও চলে যান। এবং সেখানে গিয়ে তিনি 'বাগদাদ ওয়েডিং' এবং 'অল অ্যাবাউট উইমেন'-এর মতো নাটকে অভিনয় করেন।

 রাজকুমার রাও

রাজকুমার রাও

'নিউটন', 'বারেলি কি বরফি'-এর মতো সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য রাজকুমার রাও অবশেষে তাঁর প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন। তিনি বলিউডে দীর্ঘ লড়াই করেছেন এবং তাঁর অভিনয় দক্ষতা অনবদ্য হওয়া সত্ত্বেও তাঁর আগের কাজগুলি তাঁকে খুব বেশি লাইমলাইটে এনে দেয়নি। তবে, সময়ের সাথে সাথে দর্শকদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন হওয়ায় রাজকুমার অবশেষে একজন বলিউড তারকা হয়ে উঠেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, রাজকুমার রাও সক্রিয়ভাবে 'ক্ষিতিজ রেপার্টোরি' এবং 'শ্রী রাম সেন্টার' সঙ্গে থিয়েটারে কাজ করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+