বলিউডের বেশ কিছু সিক্যুয়েন্স সিনেমা মুক্তির অপেক্ষায়, দেখুন তালিকায় রয়েছে কারা

বলিউডের বেশ কিছু সিক্যুয়েন্স সিনেমা মুক্তির অপেক্ষায়, দেখুন তালিকায় রয়েছে কারা

নতুন সিনেমা আসা মানেই সিনেমা প্রেমীদের কাছে এক খুশির খবর। বলিউডে এখনও একগুচ্ছ সিনেমা আছে মুক্তির অপেক্ষায় রয়েছে। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। জেনে নিন সেই তালিকায় কোন কোন সিনেমা রয়েছে।


আশিকি ৩

আশিকি ৩


আশিকী ফ্রঞ্চাইসির তিন নম্বর ছবির নায়ক হচ্ছেন অনুগামীদের হার্টথ্রব অভিনেতা কার্তিক আরিয়ান। এই তৃতীয় পর্ব পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক অনুরাগ বসু। অভিনেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ঘোষণার ভিডিও শেয়ার করেছন। ভিডিওটিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠে 'আব তেরে বিন জি লেঙ্গে হাম' গানটি শোনা যাচ্ছে। ১৯৯০ দশকের 'আশিকি' মহেশ ভাট পরিচালনা করেছিলেন। অভিনেতা রাহুল রায় এবং অনু আগরওয়াল ছিলেন সেখানে। ২০১৩ সালে এর দ্বিতীয় অংশটি মুক্তি পেয়েছিল। যেটি মোহিত সুরি পরিচালনা করেছিলেন। যেখানে শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনয় করেছিলেন।

 ও এম জিঃ ও মাই গড ২

ও এম জিঃ ও মাই গড ২

ওএমজি সিনেমাটি বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। বর্তমানে এর দ্বিতীয় অংশ মুক্তি পাওয়ায় সময় এসেছে। এখানে অভিনয় করবেন অক্ষয় কুমার। সেই সঙ্গে দেখা মিলবে পরেশ রাওয়ালের। তাছাড়াও দেখা মিলবে পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম, অরুণ গোভিল, রফিক খানের মতো অভিনেতারাও।

 ফুকরে ৩

ফুকরে ৩

ফুকরে পার্ট থ্রি যেটি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমার শুটিং শুরু হয়েছে মার্চ মাসের ৩ তারিখ। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন মৃগদীপ সিংহ লাম্বা ও প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট।

কৃষ ৪

কৃষ ৪

বলিউডের এই সিনেমাটি পরিচালনা করেছেন রাকেশ রোশন। সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির ১৫ তম বার্ষিকীতে একটি সংক্ষিপ্ত টিজার দিয়ে হৃতিক রোশন 'কৃষ ৪' এর ঘোষণা করেছিলেন। প্রথম ছবি ছিল 'কোই... মিল গ্যায়া' যেটিতে হৃতিক এবং প্রীতি জিন্টা প্রধান ভূমিকায় ছিলেন। হৃতিক ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে 'কৃষ' । তারপর আসে 'কৃষ ৩' , যেখানে হৃতিক এবং প্রিয়াঙ্কা বিবেক ওবেরয় এবং কঙ্গনা রানাউত অভিনয়ে ছিলেন।

টাইগার ৩

টাইগার ৩

বলিউড অভিনেতা সলমন অভিনীত অ্যাকশন-প্যাকড সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এখন সালমান খান আবারও অবিনাশ সিং রাঠোর ওরফে 'টাইগার' ৩ সিনেমার প্রস্তুত। অভিনেতার সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ । তৃতীয় অংশে প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খানও।

 আপনে ২

আপনে ২

অনিল শর্মা পরিচালিত ছবি আপনে ২। এই সিনেমায় সানি ও ববি দেওলকে দেখা যাবে। সেই সঙ্গে করণ দেওলের দেখা মিলবে বলে আশা করা হচ্ছে। এই বলিউড মুভিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 গদর ২

গদর ২

কুড়ি বছর পর আবার আসছে গদর। সুপার-ডুপার হিট বলিউড ছবি 'গদর' এর সিক্যুয়েল 'গদর ২'। অভিনয়ে থাকবেন সানি দেওল, আমিশা প্যাটেল, ওমরেশ পুরী অভিনীত এই ছবি দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা। শ্রীরাম যেমন দেবী সীতাকে উদ্ধার করতে লঙ্কা পাড়ি দিয়েছিলেন, ঠিক একইভাবে সানি দেওলও এই ছবিতে তার স্ত্রী আমিশাকে উদ্ধার করতে পা রেখেছিলেন শত্রু পুরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

কিক ২

কিক ২

বলিউড অভিনেতা সলমন খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত 'কিক' ছিল সেই সময়ের বক্সঅফিসে সবচেয়ে বেশি আয় করা ছবি। দ্বিতীয় পার্টে দু'জনকেই আবারও দেখা যাবে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে রসায়ন ফুটে উঠবে। যদিও সিনেমাটির মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+