বেশ কয়েকজন বলিউড অভিনেতার অভিনীত প্রথম সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল
বেশ কয়েকজন বলিউড অভিনেতার অভিনীত প্রথম সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল
বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করতে কঠোর পরিশ্রম করেছেন অনেক অভিনেতাই। পরে সেইসব অভিনেতারাই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং বর্তমানে বলিউডের প্রসঙ্গ এলে তাঁদের নাম প্রথম সারিতে থাকে। বর্তমানে এমন অনেক দক্ষ অভিনেতা আছেন যাদের অভিনীত প্রথম সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। তবে পরবর্তীকালে তাঁদের অভিনীত সিনেমা একর পর এক হিট হয়। এবার সেইসব অভিনেতাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক, যাদের অভিনিত প্রথম সিনেমা সাফল্য অর্জন করতে পারেনি।

রণবীর কাপুর - সাওয়ারিয়া
'সাওয়ারিয়া'র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রণবীর কাপুর। তবে, অভিনেতাকে এই সিনেমার সাফল্যের স্বাদ পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। এমনকি ঐশ্বর্যপূর্ণ সেট এবং তাঁর তোয়ালে পড়ে নাচও সিনেমাটিকে বাঁচাতে পারেনি। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি এই সিনেমা।

অদিতি রাও হায়দারি - দিল্লি ৬
বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি অভিনীত প্রথম সিনেমা 'দিল্লি ৬'। এই সিনেমাটিকে বক্স অফিসে সফল বলে ঘোষণা করা হয়নি। তবুও এই সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। এর নতুন কাহিনী এবং ভালো সাউন্ডট্র্যাকই দর্শকদের কাছে আর্কষণীয় হয়ে ওঠে। অদিতি রাও হায়দারি তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতার দ্বারা এই সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে। তবে ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে ব্যর্থ হয়েছে।

সলমন খান - বিবি হো তো অ্যায়সি
সলমন খান অভিনীত প্রথম সিনেমা হল 'বিবি হো তো অ্যায়সি'। এই সিনেমাটিতে নায়কের খারাপ ভাই হিসাবে বলিউডে সলমন খানের আত্মপ্রকাশ হয়। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও, এই সিনেমাটির জন্য চিরকালের জন্য রূপলী পর্দায় অভিনেতার নাম খোদাই করা থাকবে।

ক্যাটরিনা কাইফ - বুম
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত প্রথম সিনেমা হল 'বুম'। এই ব্ল্যাক কমেডি থ্রিলারের মাধ্যমেই বলিউডে অভিনেত্রীর আত্মপ্রকাশ হয়েছিল। এই ছবিটি মুক্তির তারিখের আগে ফাঁস হয়ে গিয়েছিল এবং বক্স অফিসে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছিল।

আদিত্য রায় কাপুর - লন্ডন ড্রিমস
আদিত্য রায় কাপুর, 'লন্ডন ড্রিমস'-এর হাত ধরে বলিউডে পা রাখেন। এই সিনেমাটিতে তারকা কাস্ট ছিল। তবে, এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। আদিত্য রায় কাপুরকে টিনসেল টাউনের অন্যতম সুদর্শন অভিনেতা হিসাবে চিহ্নিত করা হয়। যদিও এই অভিনেতাকে স্টারডমের স্বাদ পেতে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল।

রানি মুখোপাধ্যায় - রাজা কি আয়েগি বারাত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায় অভিনীত প্রথম সিনেমা হল 'রাজা কি আয়েগি বারাত'। কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। প্রকৃতপক্ষে, এই সিনেমাটির একটি চমকপ্রদ প্লটলাইন ছিল যেখানে অভিনেত্রী তাঁর ধর্ষকের প্রেমে পড়ে এবং তাঁকে বিয়ে করে।

ইমরান হাশমি - ফুটপাথ
বলিউড অভিনেতা ইমরান হাশমি তাঁর অভিনয় জীবনে বেশ কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু তাঁর অভিনীত প্রথম সিনেমা 'ফুটপাথ' বক্স অফিসে সফল হয়নি। যদিও সিনেমাটির একটি আকর্ষক প্লটলাইন এবং একটি ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল। কিন্তু এটি দর্শকদের মনে ছাপ ফেলতে ব্যর্থ হয় এবং বক্স অফিসে টক্কর দেয়।

শ্রদ্ধা কাপুর - লাভ কা দ্য এন্ড
ওয়াইল্ড চেরি (২০০৯) এবং জন টাকার মাস্ট ডাই (২০০৬) অবলম্বনে তৈরি হয়েছিল 'লাভ কা দ্য এন্ড'। এই কমেডি সিনেমাটির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন শ্রদ্ধা কাপুর। যদিও সিনেমাটি বক্স অফিসে সফল হতে পারেনি।

অক্ষয় কুমার - সৌগন্ধ
রোমান্টিক অ্যাকশন সিনেমা 'সৌগন্ধ'-এর মাধ্যমে অক্ষয় কুমারের বলিউডে অভিষেক হয়। তবে, অভিনেতাকে এই সিনেমার পরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়ার জন্য আরও অপেক্ষা করতে হয়েছিল। অক্ষয় কুমার প্রথম 'দিদার' (১৯৯২) ছবিতে চুক্তিবদ্ধ হলেও তাঁর অভিনীত 'সৌগন্ধ' ছবিটিই প্রথম মুক্তি পায়।

মাধুরী দীক্ষিত নেনে - অবোধ
মাধুরী দীক্ষিত নেনে, 'অবোধ' সিনেমার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। এই সিনেমার মাধ্যমেই বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তাপস পাল বলিউডে পা রাখেন।

সইফ আলি খান - পরম্পরা
'পরম্পরা' নামের সিনেমাটির হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন সইফ আলি খান। কিন্তু তাঁর অভিনীত প্রথম ছবিটিই বক্স অফাসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটির প্লটলাইন, অভিনেতাদের দক্ষ অভিনয় এবং সঙ্গীতের জন্য বিশেষভাবে সমালোচিত হয়েছিল। জানা গেছে, সইফ আলি খানের আগে পরিচালক যশ চোপড়া আইয়ুব খানকে এই চরিত্রের জন্য ভেবেছিলেন।

কাজল - বেখুদি
বলিউড অভিনেত্রী কাজল, 'বেখুদি' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তবে এই সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। এই সিনেমাটিতে কাজল, রাধিকার চরিত্রে অভিনয় করেছিলেন।

অমিতাভ বচ্চন - সাত হিন্দুস্তানি
পোর্তুগিজ ঔপনিবেশিক শাসন থেকে গোয়াকে মুক্ত করার চেষ্টাকারী সাত হিন্দুস্তানিদের বীরত্বপূর্ণ গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল হিন্দি সিনেমা 'সাত হিন্দুস্তানি'। এই সিনেমার মাধ্যমেই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অমিতাভ বচ্চন। তবে, তাঁর অভিনীত এই প্রথম সিনেমাটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। কিন্তু, এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ন্যাশনাল ইন্টিগ্রেশনে সেরা ফিচার ফিল্মের জন্য নার্গিস দত্ত পুরস্কার এবং শ্রেষ্ঠ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছে।

সোনম কাপুর আহুজা - সাওয়ারিয়া
'সাওয়ারিয়া'র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সোনম কাপুর। পরবর্তীকালে বিভিন্ন সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় দর্শকের মনে দাগ কাটলেও তাঁর অভিনীত এই প্রথম সিনেমটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications