কবে মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘রক্ষা বন্ধন’, তা নিজেই জানালেন অভিনেতা
কবে মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘রক্ষা বন্ধন’, তা নিজেই জানালেন অভিনেতা
সম্রাট পৃথ্বীরাজের পর বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে শীঘ্রই 'রক্ষা বন্ধন’ সিনেমায় দেখা যাবে । আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে অভিনেত্রী ভূমি পেডনেকারেরও দেখা মিলবে বলে জানা গিয়েছে । অক্ষয় ও ভূমির ছবি 'টয়লেট’ এক প্রেম কথা-এর সাফল্যের পরে রক্ষা বন্ধনে সিনেমায় আবারও জুটি বাঁধছেন তারা। অক্ষয় সোশ্যাল মিডিয়ায় আসন্ন সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি ছবিটির একটি মোশন পোস্টারও পোস্ট করেছেন, তা থেকেই জানা গিয়েছে চলতি বছরের ১১ অগস্টে সিনেমাটি মুক্তি পাবে।

অক্ষয় কুমার ইনস্টাগ্রামে রক্ষা বন্ধনের মোশন পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের জন্য এবার বন্ধনের গল্প নিয়ে আসছি। যা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। #রক্ষাবন্ধন ১১ আগস্ট, ২০২২ সিনেমা হলে মুক্তি পাবে। #ReturnToFeelings #RakshaBandhan11August (sic)। " আসন্ন সিনেমাটির গল্প লিখেছেন, কণিকা ধিল্লন ও হিমাংশু শর্মা।
উল্লেখ্য, এই মাসের ৩ তারিখ মুক্তি পায়েছে 'পৃথ্বীরাজ’ সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত –সহ অন্যান্যরা। ছবির ফাস্ট লুক প্রকাশ্যে আসতেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুগামীরা, কেমন হবে ছবিটি তার জন্য। তবে, নতুন সিনেমার ট্রেলারে বেশ রাজকীয় লুকে দেখা মিলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
সিনেমায় পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের প্রবল সাহসিকতা দেখানো হলেও,সেখানে সঞ্জয় দত্ত ও সোনু সুদের সঙ্গে তাঁর যে দিঢ় বন্ধনকেও উল্লেখও করা হয়েছে। তাঁরা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বাইরেও তাঁদের রাজাকে সাহায্য ও রক্ষা করতে চেস্টা করেন। সিনেমাটির পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। যশ রাজ ফিল্মসের ব্যানারে এসছে সিনেমাটি। চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তরাইনের প্রথম যুদ্ধকে ঘিরে তৈরি হয়েছে সিনেমাটি।
Bringing you all a story of the purest form of bond that will remind you of yours! ❤️#RakshaBandhan releasing in cinemas on 11th August, 2022.#ReturnToFeelings#RakshaBandhan11August pic.twitter.com/nDVOgVz5vJ
— Akshay Kumar (@akshaykumar) June 16, 2022
প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ির শিশুদের পাশে দাঁড়ালেন বলি অভিনেত্রী অক্ষয় কুমার। এক কোটি তাকা দান করলেন করলেন তিনি। শুধু তাই নয়, ৫০ জন শিশুকে দত্তকও নিয়েছেন তিনি,অভিনেতার এই দানের কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান, অঙ্গনওয়াড়ির শিশুদের বিকাশের জন্য অর্থের প্রয়োজন। সেই টাকা জোগাড় করতে পথে বেরোবেন মুখ্যমন্ত্রী। শিবরাজের টুইটের জবাবে অক্ষয় কুমার সেই সময় বলেছিলেন, তিনি অসহায় শিশুদের সাহায্য করতে চান।












Click it and Unblock the Notifications