গৌরীর মৃত্যু-ভয় গ্রাস করেছিল শাহরুখকে! বিবাহবার্ষিকীতে ফাঁস কিং খানের অজানা কথা

বলিউডে 'পাওয়ার-কাপল' শাহরুখ-গৌরী আজ দাম্পত্য়প্রেমের ২৭ তম বার্ষিকী পালন করছেন । গৌরী সম্পর্কে যখনই মুখ খুলেছেন, শাহরুখ ততবারই বলেছেন গৌরী ছাড়া জীবনে কাউকে ডেট করেননি তিনি।

বলিউডে 'পাওয়ার-কাপল' শাহরুখ-গৌরী আজ দাম্পত্য়প্রেমের ২৭ তম বার্ষিকী পালন করছেন । গৌরী সম্পর্কে যখনই মুখ খুলেছেন, শাহরুখ ততবারই বলেছেন গৌরী ছাড়া জীবনে কাউকে ডেট করেননি তিনি। বহুবার বহু সাক্ষাৎকারে গৌরীর প্রতি শাহরুখের প্রেমের নানা কাহিনি উঠে এসেছে। এমনই এক 'থ্রো ব্যাক' সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। দেখে নেওয়া যাক, সেই সাক্ষাৎকারে গৌরী সম্পর্কে কোন অজানা ঘটনা ফাঁস করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

আরিয়নের জন্মের সময়ের ঘটনা!

আরিয়নের জন্মের সময়ের ঘটনা!

সাক্ষাৎকারে শাহরুখ বলেন, 'আমার বাবা মায়ের মৃত্যু হয় হাসপাতালে। .. আমার হাসপাতাল ভালো লাগে না। আর গৌরী খুবই দুর্বল ছিল। আমি ওঁকে এরকমভাবে অসুস্থ হয়ে পড়তে দেখিনি ।' প্রথম সন্তান আরিয়ানের জন্মের সময়ে গৌরীর শারীরিক অবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে এমনভাবেই আবেগঘন হয়ে পড়েন শাহরুখ।

কোন আশঙ্কা করেছিলেন শাহরুখ?

কোন আশঙ্কা করেছিলেন শাহরুখ?

সাক্ষাৎকারে শাহরুখ বলেন, 'আমি যখন ওঁকে (গৌরীকে) দেখি হাসপাতালে , তখন এঁর শরীরে লাগানো ছিল টিউব।.. ' শাহরুখ বলেন, গৌরী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন, সেই সময়ে ঠাণ্ডা হয়ে যাচ্ছিলেন তিনি। শাহরুখ বলেন, 'আমি ওঁর সঙ্গে অপরেশন থিয়েটারে যাই, ও সিজারিয়ান ছিল...' আর এমন সময়েই গৌরীর মৃত্যু নিয়ে চরম আতঙ্ক ,আশঙ্কায় ভুগতে থাকেন শাহরুখ।

সন্তানদের থেকে বেশি গুরপত্বপূর্ণ গৌরী!

সন্তানদের থেকে বেশি গুরপত্বপূর্ণ গৌরী!

শাহরুখ জানিয়েছেন, সেই সময়ে সন্তানদের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন গৌরী। শাহরুখ জানান, আরিয়ানের জন্মের সময় বেশ নার্ভাস ছিলেন তিনি,পাশাপাশি খুব ভয় পেয়েছিলেন বলিউড বাদশা। সেই সময় সন্তানের থেকেও বেশি গুরপত্বপূর্ণ ছিলেন গৌরী।

গৌরীর প্রতি প্রেম!

গৌরীর প্রতি প্রেম!

শাহরুখ গৌরীর প্রতি প্রেমের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ঠিক কবে থেকে প্রেম শুরু হয়েছে তা আজও মনে করতে পারেননা স্পষ্টভাবে তবে শাহরুখ বলছেন, 'আমরা ৮ বছর ধরে একে অপরকে চিনতাম। আমরা জানতাম আমরা বিয়ে করবে। ..আমার মনে আছে এঁকে কীভাবে আইলাভ ইউ বলি..!' শাহরুখ জানাচ্ছেন, গৌরীই একমাত্র মহিলা যাঁকে ভালোবাসেছেন বলিউডের 'রইস'!

ছোট্ট আরিয়ানের নাম রাখার প্রসঙ্গ

ছোট্ট আরিয়ানের নাম রাখার প্রসঙ্গ

আরিয়ান সম্পর্কে শাহরুখ জানান, যখন ছেলের নাম ঠিক করছিলেন, তখন একটাই কথা তাঁর মাথায় ছিল, কোনও মেয়েকে যখন তাঁর ছেলে নিজের নাম বলবে, সেই নাম যেন মেয়েটিকে ইমপ্রেস করতে পারে! আর সেই কথা ভেবেই ছেলের নাম আরিয়ান রাখেন শাহরুখ। মজার ছলে এমনই জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+