'গীতিকার' অটল পেয়েছেন কোন অনন্য সম্মান! ফিরে দেখা কিছু অজানা অধ্যায়

কার্গিল যুদ্ধ থেকে কান্দাহারে বিমান অপহরণ, পোখরানে পরমাণু নিরীক্ষণ, একাধিক অধ্যায়ে ভারতকে সদর্পে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী।

কার্গিল যুদ্ধ থেকে কান্দাহারে বিমান অপহরণ, পোখরানে পরমাণু নিরীক্ষণ, একাধিক অধ্যায়ে ভারতকে সদর্পে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। যতটা দুঁদে রাজনৈতিক নেতা ছিলেন তিনি, ততটাই সুবক্তা ছিলেন বিজেপির এই রাজনীতিক। আর এই সমস্ত পরিচিতির পাশাপাশি তিনি ছিলেন একজন অসামান্য সাহিত্যিক,তথা গীতিকারও।

গীতিকার অটল পেয়েছেন কোন অনন্য সম্মান! ফিরে দেখা কিছু অজানা অধ্যায়

অটলবাহারী বাজপেয়ীর লেখা কবিতাসমগ্র 'নয়ি আশা' -র কেয়কটি পংক্তিকে গানে রূপান্তরিত করা হয়। আর সেই সময় অটল রচিত গানটি গান গজল সম্রাট জগজিৎ সিং। 'কেয়া খোয়া কেয়া পায়া ' নামের গানের ভিডিও পরিচালনা করেন যশ চোপড়া ও ভিডিওতে অভিনয় করেন শাহরুখ। এই ভিডিওর গীতিকার হিসাবে 'নন ফিল্ম লিরিসিস্ট' ক্যাটাগোরিতে মনোনীত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজেপেয়ী। এই ক্যাটাগোরীতে সেই বছর মনোনীত হন আনন্দ বক্সি, জাভেদ আখতারের মত ব্যক্তিত্বরাও। কিন্তু সেরার তকমা জিতে নেন অটলবিহারী বাজপেয়ী।

পরবর্তীকালে স্ক্রিন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে অটলবিহারীর হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। পরবর্তীকালে অনুষ্ঠানের জুরি সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি পাঠান অটলবাহারী বাজপেয়ী। শুধু দেশনেতা নন 'গীতিকার' হিসাবে এমনই এক অনন্য অধ্যায় আসে অটলবিহারীর জীবনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+