Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) গোপনে 'বজরঙ্গী ভাইজান'-এর সেটে হাজির ক্যাটরিনা!

ফের একবার মুক্তির পরই একশো কোটির মাইলস্টোন ছুঁয়েছে সলমন খানের সিনেমা বজরঙ্গী ভাইজান। আর সেটা হয়েছে প্রথম উইকএন্ডেই। এই সিনেমায় সলমনের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর। তবে জানা গিয়েছে, বজরঙ্গী ভাইজানের শ্যুটিংয়ের সময়ে সেটে ঘটে গিয়েছে এক অন্যরকম ঘটনা। সেখানে উপস্থিত হয়েছিলেন সলমনের একদা প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

এর আগে বহুদিন সলমন-ক্যাটরিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং পরে তা ভেঙে বেরিয়ে আসেন ক্যাট। বজরঙ্গী ভাইজান-এ অভিনয় করা খুদে শিল্পী হরশালী মালহোত্রার মা কাজল জানিয়েছেন, সিনেমার একটি গানের দৃশ্য শ্যুটিংয়ের সময়ে ক্যাটরিনা সেটে এসেছিলেন।

কাজল মালহোত্রা জানান, তাঁর মেয়ে হরশালী ক্যাটরিনার বড় ভক্ত। ক্যাটরিনা সেটে আসায় সে গিয়ে কথা বলে আসে। পরে এসে মায়ের থেকে মোবাইল ক্যামেরা নিয়ে গিয়ে সলমন-ক্যাটরিনার কয়েকটি ছবিও তুলে নেয় হরশালী।

সলমন-ক্যাটরিনা-কবীর খান

সলমন-ক্যাটরিনা-কবীর খান

বজরঙ্গী ভাইজান-এর সেটে আলোচনার মগ্ন ত্রয়ী।

পর্দার পিছনে

পর্দার পিছনে

'এক থা টাইগার' সিনেমায় শ্যুটিংয়ের ফাঁকে সলমন-ক্যাটরিনা।

শ্যুটিংয়ে দুজনে

শ্যুটিংয়ে দুজনে

'এক থা টাইগার' সিনেমায় শ্যুটিংয়ে দৃশ্যে দুই অভিনেতা।

ক্যাটরিনা-কবীর

ক্যাটরিনা-কবীর

অনেকেই জানেন না, 'বজরঙ্গী ভাইজান'-এর পরিচালক কবীর খান ক্যাটরিনার অত্যন্ত ঘনিষ্ঠ।

সিনেমার প্রমোশন

সিনেমার প্রমোশন

তখন চুটিয়ে চলছে প্রেমপর্ব। একটি সিনেমার প্রমোশনে ব্যস্ত এই জুটি।

বিগ বসের সেটে

বিগ বসের সেটে

সম্পর্ক ভেঙে গেলেও তা তিক্ত হয়ে যায়নি। বিগ বসের সেটে হুল্লোড় সলমন-ক্যাটরিনার।

সলমন-কবীর

সলমন-কবীর

'বজরঙ্গী ভাইজান'-এর শ্যুটিংয়ের ফাঁকে সেলফি তুলতে ব্যস্ত পরিচালক কবীর খান ও সলমন।

পুরনো স্মৃতি

পুরনো স্মৃতি

সলমনের সঙ্গে সিনেমায় অভিনয় করার পরই ক্যাটরিনা কাইফের নাম নিয়ে আলোচনা শুরু হয়। সলমনের কথাতেই কবীর খানের সিনেমা 'নিউ ইয়র্ক'-এ অভিনয় করেন ক্যাটরিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+