বলিউডের কোন তারকা কোন খাবার দেখলে নিজেকে সামলাতে পারেন না, দেখুন

সকলের মতোন বলিউডের তারকারাও খেতে খুব ভালোবাসেন। তবে শরীর সম্পর্কে সচেতন থাকার কারণে তারা সবসময় ডায়েট মেনে চলেন। এর মাঝে তারা কিন্তু চিট ডে করতে ভোলেন না। সেই দিনটিতে তারা মন ভোরে খান এবং যে কোনও অনুষ্ঠানের দিনেও তারা ডায়েটভুলে তেল মশলার খাবার খেয়ে থাকেন। দেখুন কোন তারকার কোন খাবার পছন্দ।

সলমন খান

সলমন খান

বলিউডের দাবাং হলেন সলমন খান। তার চেহারার জন্য তিনি এখনোও অনেকের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেতা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। তিনি তার মা সালমা খানের হাতে তৈরি বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন। তাছারাও তিনি কাবাব খেতেও খুব ভালোবাসেন।

 প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

বলিউডের দেশি গার্ল হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খাবারের প্রতি আলাদা ভালোবাসা তাঁর। তবে শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন তিনি। এক সাক্ষাৎকারে তিনি, জানিয়েছিলেন তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে মাক্কি দি রোটি ( ভুট্টা তৈরির রুটি) , পিৎজা ও চার্ট খেতে খুব ভালোবাসেন।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন হৃত্বিক রোশন। আমরা সকলেই কিন্তু কমবেশি স্ন্যাক্স খেতে খুব পছন্দ করি। তার থেকে কখনোই ব্যতিক্রমী নন- বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তিনিও কিন্তুও স্ন্যাকস খেতে খুব পছন্দ করেন। তার পছন্দের খাবারের রয়েছে সিঙ্গারা। তিনি একটা নয় বারোটা সিঙ্গারা একসঙ্গে খেয়ে ফেলতেও পারবেন। তবে তিনি বাড়ির তৈরি মটন খেতেও ভালোবাসেন।

 অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

বলিউডের সুন্দরী অভিনেত্রীর তালিকায় নাম রয়েছে অভিনেত্রীর। তিনি খেতে খুব ভালোবাসেন। তিনি খেতে ভালোবাসেন মাখন, বাটার চিকেন। তিনি রেস্তোরার থেকে বাড়ির তৈরি রান্না খেতে খুব ভালোবাসেন।

 অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমারকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয়না। তিনি গরম, মশলাদার ভারতীয় খাবার খেতে খুব ভালোবাসেন। তাছারাও তিনি থাই গ্রিন কারিও খুব পছন্দ করেন। তাছাড়া তিনি চাইনিজ ও তন্দুরি খাবার খেতে খুব পছন্দ করেন।

 করিনা কাপুর খান

করিনা কাপুর খান

বলিউডের বেবো হলেন করিনা কাপুর খান। তিনি খেতে খুব ভালোবাসেন। অভিনেত্রী ইতালীয় খাবার খেতে খুব পছন্দ করেন। তাছাড়া তিনি পাস্তা ও পিৎজা খেতে খুব পছন্দ করেন। তবে তিনি মাঝে মধ্যে ভালো চকোলেট কেকও খেয়ে থাকেন।

 শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। তিনি তাঁর শরীর সম্পর্কে কতটা যত্নশীল তাকে দেখলেই বোঝা যায়। তিনি নিয়মিত জিম করেন। আর তেল, চর্বি জাতীয় রান্না তিনি খান্না না, তা তাঁকে দেখলেই বোঝা যায়। তিনি খেতে যে খুব ভালোবাসেন তা কিন্তু সকলেই জানেন। তিনি চিকেন তন্দুরি খেতে খুব ভালবাসেন। তাই তার প্রত্যেকদিনের দুপুরের খাবারে এই খাবারটি থাকবেই থাকবে। তিনি মাটন বিরিয়ানি ও গ্রিলড চিকেন খেতে খুব ভালোবাসেন।

 দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তিনি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ ভারতে, তাই তার খাবারের প্রথম পছন্দ কিন্তু দক্ষিণ ভারতীয় যে কোন খাবার। তবে তিনি ভীষণ পছন্দ করেন রসম রাইস খেতে। (রসম একরকমের তেঁতুল গোলা জল, অনেকটা ডালের মতো)। তাছাড়া তিনি কফি ও নিম্বু পানি খেতে ভালোবাসেন।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বলিউডের অভিনেতাদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর। তিনি চাইনিজ জাতীয় খাবার খেতে পছন্দ করেন। তাছাড়া বাড়িতে রান্না এবং কম তেল মশলা যুক্ত খাবার খেতে ভালোবাসেন তিনি।

সোনাম কাপুর

সোনাম কাপুর

অভিনেত্রী প্রায় সময় কোনও কোনও কারণে খবরের শিরোনামে থাকেন। তিনি পাওভাজি খেতে খুব ভালোবাসেন। তিনি পাঞ্জাবী হলেও তিনি বাঙালি খাবার সরষে ইলিশ এবং ছোলার ডাল খেতে খুব ভালোবাসেন।

 অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন


বিগ বির পুত্র অভিষেক বচ্চন। তিনি রাজমা চাউল খেতে খুব ভালোবাসেন। গরম ভাতে রাজমার তরকারি খেতে ভালোবাসেন। তাছাড়াও তিনি কলার টিপস, মশলা চিকেনকারি খেতে ভালোবাসেন।

অন্যান্য পাণ্ডে

অন্যান্য পাণ্ডে

স্টার কিড অন্যান্য পাণ্ডেকে সকলেই চেনেন। তিনি ভারতীয় এবং ইতালীয় খাবার খেতে ভালোবাসেন। তাঁর প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন ও চিজ নান।

রণবীর কাপুর

রণবীর কাপুর

বলিউডের কিউট অভিনেতাদের তালিকায় নাম রয়েছে রণবীর কাপুর। তিনি এই সকল অভিনেতা অভিনেত্রীদের মতন খেতে কিন্তু খুব ভালোবাসেন। তবে তিনি সবথেকে বেশি পছন্দ করেন জংলি মাটন কারী খেতে। যে মাটনটি তার ঠাকুমা রান্না করতেন সেই মাটনটি খেতে কিন্তু খুব পছন্দ করেন। তিনি মিষ্টি দই খেতেও খুব ভালবাসেন।

 বিপাশা বসু

বিপাশা বসু

বাঙালি অভিনেত্রী বাংলা খাবার খেতে বেশি পছন্দ করেন। বাড়ি তৈরির বাঙালির খাবারের প্রতি এক আলাদাই টান রয়েছে। তিনি ভাত খেতেও খুব ভালোবাসেন।

 রণবীর সিং

রণবীর সিং

সুদক্ষ অভিনেতা রণবীর সিং মটনকারি, চাইনিজ খাবার, চকলেট এবং বেসনের লাড্ডু খেতে খুব ভালোবাসেন।

কাতির্ক আরিয়ান

কাতির্ক আরিয়ান

অভিনেতাকে পছন্দ করেন প্রায় সকলে। অভিনেতা পাওভাজি এবং জিরা রাইস খেতে খুব পছন্দ করেন। তাছাড়াও তিনি ভারতীয়, চাইনিজ, জাপানী খাবার খেতে খুব পছন্দ করেন। গরম রসগোল্লা রয়েছে তার পছন্দের খাদ্যতালিকার মধ্যে।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা

অভিনেতা রসগোল্লা, ফালুদা, কুলফি, হালুয়া খেতে খুব ভালোবাসেন। তাছাড়া তিনি মিষ্টি প্রেমীও বলা চলে। মুরগি মাংসও তিনি মাঝে মধ্যে খেয়ে থাকেন।

 আলিয়া ভাট

আলিয়া ভাট

রণবীর পত্নী আলিয়া ভাটকে সকলেই চেনেন। তাছাড়া তিনি একজন সুদক্ষ অভিনেত্রীও বটে। সদ্যই তিনি মা হয়েছেন। তিনি ভেজ খেতে খুব পছন্দ করেন অর্থাৎ তিনি নিরামিষ খাবার খুব পছন্দ করেন। তিনি দই ভাত এবং এবং ডাল খিচুড়ি খেতে খুব পছন্দ করেন। তাছাড়া তিনি মুগ ডাল, রসগোল্লা খেতে খুব ভালবাসেন।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ানের পছন্দের খাবার হল মুরগি মাংসের যেকোনও রেসিপি। তাছাড়া তিনি পনির, কেক, মিষ্টি দই খেতেও ভালোবাসেন।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

নাচের জন্য এই ডিভাকে প্রায় সকলে চেনেন। তিনি ক্রিম দেওয়া মাছ খেতে খুব পছন্দ করেন।

 ভিকি কৌশল

ভিকি কৌশল

অনুগামীদের হার্টথ্রব হল ভিকি। তিনি আলুর পরোটা, চিকেন, মাছ এবং রাবরী খেতে ভালোবাসেন।

তারা সুতারিয়া

তারা সুতারিয়া

বলিউডের এই সুন্দরীর অভিনেত্রী পছন্দের খাবার হল বিরিয়ানি।

টাইগার শ্রফ

টাইগার শ্রফ

ফিট ফ্রিক টাইগার শ্রফকে সকলেই চেনেন। তিনি পিজা, পাস্তা, ননভেজ খাবার খুব ভালোবাসেন। চকলেট দেখলে নিজেকে সামলাতে পারেন না।

আমির খান

আমির খান

বলিউড অভিনেতার প্রিয় খাবার হল মোগলাই রেসিপি, যেকোন খাবার পছন্দ করেন তিনি। তিনি বেকড চিকেন খেতে ভালোবাসেন। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে নিরামিষ খাবার খান। এখন তিনি ডালের সঙ্গে ভাত খেতে ভালোবাসেন।

কঙ্কনা রানাউত

কঙ্কনা রানাউত

বলিউড অভিনেত্রী ফুচকা খেতে খুব ভালোবাসেন। তাছাড়া তিনি পাপড়ি চাট খেতে খুব পছন্দ করেন।

অজয় দেবগন

অজয় দেবগন

অভিনেতা রোস্টেট চিকেন খেতে ভালোবাসেন। তিনি বাঙালি খাবার খেতে ভালোবাসেন। মাছ ও তরকারি প্রতি তার এক আলাদা ভালোবাসা রয়েছে।

 ইলিয়ানা ডিকরুস

ইলিয়ানা ডিকরুস

অভিনেত্রী মায়ের হাতে তৈরি বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। তাছাড়া তিনি ডার্ক চকলেট, পিজা বার্গার খুব পছন্দ করেন।

সইফ আলি খান

সইফ আলি খান

অভিনেতা পাতে চিকেন, মটন, কাবাব পেলে এর কিছুই চান না। তাছাড়া তিনি বিরিয়ানি ও মোগলাই খেতে খুব পছন্দ করেন।

ছবি সৌ:ফিল্মিবিট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+