Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Teachers Day 2023: শিক্ষক দিবসে আপনার সন্তানকে দেখান বলিউডের এই অনুপ্রেরণামূলক ছবিগুলি

'শিক্ষা’ এই ছোট কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে অনেক ব্যাখ্যা, জন্মের পর একটি সন্তান প্রথম শিক্ষা পায় তার বাড়ি থেকে। তার আগেও শিক্ষা পায় মায়ের কাছ থেকে। প্রতিটি সন্তানের যেমন বাবা, মা ছোট থেকেই তাদের শিক্ষক। বাড়ির পর যাদের আদর্শে তাঁরা বড় হন তাঁরা হলেন শিক্ষক-শিক্ষিকা। যখন শিশুরা প্রথম স্কুলে পা রাখেন তখন তাদের সুশিক্ষা দেন সেই শিক্ষকরাই। স্কুল, কলেজ ইউনিভার্সিটিতে পড়ান সেই শিক্ষকরা। সেখানে যথেষ্ট গাইড করে ছাত্রছাত্রীদের উন্নতির পথে এগিয়ে দেন তাঁরাই। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ শিক্ষক দিবস। প্রতি প্রতিবছর শিক্ষার্থীরাই এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। এই দিনটিতে তারা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই বিশেষ দিনে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কিছু সিনেমা রয়েছে যেগুলি আপনি দেখতে পারেন। বলিউডের এই সিনেমাগুলি দেখলে নিজেকে ভেতর থেকে আরোও জাগিয়ে তুলতে পারবেন আপনিও। দেখুন সেই তালিকায় কোন কোন সিনেমা রয়েছে।

Teachers Day 2023

তারে জামিন পার

তারে জামিন পার এই বলিউড সিনেমাটির কথা নিশ্চয়ই সকলের মনে আছে। এই সিনেমাটি ২০০৭ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। সিনেমাটি বক্স অফিসে দারুন ভাবে সফলতা অর্জন করেছিল। সিনেমাটিতে অভিনয় করেছিলেন আমির খান দর্শিল সাফারি সহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছিলেন আমির খান অমল গুপ্তা, এই ছবিতে আট বছরের শিশু ঈশান কে ঈশান অবস্তিকে সকলেরই মনে আছে। তার অনন্য প্রতিভা দেখে অবাক হয়েছিলেন অনুগামীরা। ছোট্ট শিশুর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন আপামোর দর্শকমন্ডল, শিশুদের মধ্যেও যে এমন আচরণ সৃষ্টি হয় যা এই সিনেমা না দেখলে হয়তো জানতে না অনেকেই। বাবামায়ের দরকার সন্তানের দিকে সঠিক ভাবে নজর দেওয়া, সে কী চায় তা জানা।

থ্রি ইডিয়টস

২০০৯ সালে ২৫ ডিসেম্বর পরিচালক রাজকুমার হিরানির পরিচালিত ছবি থ্রি ইডিয়টস। বক্স অফিসে দারুন ভাবে সফলতা পেয়েছিল এই ছবিটি। এই ছবিটিতে অভিনয় করেছিলেন আমির খান, মাধবন, শরমান জোশী। তাছাড়াও ছিলেন করিনা কাপুর, বোমান ইরানির মতন অভিনেতারা। এই সিনেমাটি মূলত একটি শিক্ষনীয় সিনেমা। কীভাবে জীবনে সাফল্য এবং সুখ আনা যায় তাই সিনেমা থেকে অনেকটাই ধারণা পাওয়া যায়। এটি একটি সমাজচেতনামূলক সিনেমাটি একটি।

ভাগ মিলখা ভাগ

২০১৩ সালের ১২ জুলাই পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরা পরিচালিত ফারহান আকতার অভিনীত সিনেমা হল ভাগ মিলখা ভাগ। সিনেমাটি দেখলে অনেক শিক্ষা লাভ করবেন আপনিও। কীভাবে কঠিন পরিশ্রম করে নিষ্ঠা এবং অদম্য অধ্যাবসায়ের দ্বারা সকল বাধাকে অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তা এই ভাগ মিলখা ভাগ সিনেমা দেখলে আপনি খুব ভালো বুঝতে পারবেন।

দঙ্গল

২০১৬ সালের ২৩ ডিসেম্বর পরিচালক নীতেশ তিহারী পরিচালিত সিনেমা হল দঙ্গল। এটিতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ রায় কাপুর, কিরণ রাও, আমির খান। হরিয়ানার কুস্তিগীরের জীবন কাহিনীকে সুন্দরভাবে এই গল্পে তুলে ধরা হয়েছিল। ছোট্ট গ্রামের অধিবাসী হয়েও দু চোখে স্বপ্ন ছিল কুস্তিগীর হওয়ার। যদিও সেই স্বপ্ন তার পুরনো হয়নি। তবে একদিন তার মনে হলেও ছেলেরা যদি পারে তাহলে মেয়েরা কেন পারবেন না। কারণ তার ছিল দুই মেয়ে। কুস্তির মহল্লায় গিয়ে মেয়েদেরকে ট্রেনিং নিতে শুরু করেন। তারপর তার মেয়েরা কুস্তিতে অংশগ্রহণ করেন এবং সকলের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেন তারাও পারেন। আপনার সন্তানকে তার স্বপ্ন এবং ইচ্ছাকে আরোও জাগিয়ে তুলতে চান তাহলে আপনিও শিক্ষক দিবসের দিন আপনার সন্তানকে দেখান দঙ্গল নামের এই ছবিটি।

Teachers Day 2023

রং দে বাসন্তী

ওম প্রকার মেহেরা পরিচালিত ছবি হল রং দে বাসন্তী। যেটি ২০০৬ সালের ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছিল। সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান, শরমন যোশী , সোহা আলী খান, আর মাধবান সহ অনেকে। এই ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন সিনেমাটি প্রতিটি মানুষের জীবনে পরিবর্তন আসে। সেই পরিবর্তনকে কাজে লাগাতে হয় এবং কিভাবে কাজে লাগাতে হয় তা এই সিনেমাটি দেখলে আপনার সন্তান খুব ভালোভাবে বুঝতে পারবেন।

ডিয়ার জিন্দেগি

২০১৬ সালের ২৫শে নভেম্বর গৌরী শিল্ডের পরিচালনায় তৈরি হয়েছিল এই ছবি। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, আলিয়া ভাট। এই সিনেমাটি মানসিকভাবে আরো উন্নতি, গ্রহণযোগ্যতা উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই সিনেমাটিতে কিয়ারা (কোকো) একজন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। সিনেমা তৈরি করবেন বলে তিনি স্বপ্ন দেখিছিলেন, সেই সঙ্গে প্রেম জীবনেও খুব সুন্দরভাবে কাটছিল। তারপর তার প্রেম জীবন হঠাৎই তিক্ততা চলে আসে। তার সঙ্গে তাঁর ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়। সে সময় কিয়ারা গোয়া একটি ভিডিও শুট করতে যায়, সেখান থেকে তার জীবনের মোড় ঘুরে যায়। মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক সিনেমাই হল ডিয়ার জিন্দেগি।

ছিছোড়ে

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ছিছোড়ে। পরিচালনা করেছিলেন নিতেশ তেওয়ারি। সিনেমায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, প্রতীক বব্বর, বরুণ শর্মা। এই ছবি দেখলে আপনি বুঝতে পারবেন প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন লেগেই থাকে। তবে ব্যথ হয়ে পিছিয়ে পরা একদমই উচিত নয়। শত কষ্টের মধ্যে নিজেকে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। সিনেমাটিতে কিন্তু পরিচালক রীতিমতো নিপুণতার ছোঁয়া রেখেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+