সোনমের বিয়ের প্রস্তুতির মধ্যে পৌঁছলেন অর্জুন, ভাই-বোনের খুনশুটি ধরা পড়ল এই ভিডিও-তে
সোনম কাপুরের বিয়ে নিয়ে আপাতত সাজো সাজো রব কাপুর পরিবারে। ইতিমধ্য়েই সঙ্গীত আসরের প্রস্তুতি তুঙ্গে। আত্মীয় স্বজনরা প্রায়ই অনিল কাপুরের বাড়িতে যাতায়াত করছেন।
সোনম কাপুরের বিয়ে নিয়ে আপাতত সাজো সাজো রব কাপুর পরিবারে। ইতিমধ্য়েই সঙ্গীত আসরের প্রস্তুতি তুঙ্গে। আত্মীয় স্বজনরা প্রায়ই অনিল কাপুরের বাড়িতে যাতায়াত করছেন। সেখানে ভিড় জমাচ্ছেন সোনম-রিহাদের বন্ধুবান্ধবরাও। এরই মধ্যে সোনমের বাড়িতে পৌঁছলেন খুড়তুতো ভাই অর্জুন ও তাঁর বোন অনশুলা কাপুর।

হবু কোনে সোনমের সঙ্গে দেখা করতে , তাঁর বাড়িতে এদিন পৌঁছন অর্জুন ও অনশুলা। সোনমের বাইরে ততক্ষণ মিডিয়ার ভিড়। মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানিরসামনে খানিকক্ষণ পোজ দিয়ে, ছবি তোলার পরই অনশুলা ও অর্জুন চলে যান বাড়ির ভিতর। সেখানে তখ জমজমাট আসর। কাপুর পরিবারের প্রচুর সদস্য় বাড়িতে উপস্থিত। আর ঘরে ঢুকে অর্জুন সোনমের সঙ্গে খুনশুটি করতে থাকেন। সোনমকে মজা কের তিনি বলেন ,'এটিই হল রিয়্যাল লাইফ বীরে দি ওয়েডিং'..! সোনমের 'তারিফাঁ' গানটি নিয়েও তিনি মন্তব্য করেন. আর এই সব কিছুই ধরা পড়ে একটি ভিডিও-তে।
A post shared by Pinkvilla (@pinkvilla) on
সোনমের বোন রিহা কাপুর এই ভিডিও-টি পোস্ট করেন ইনস্টাগ্রামে। আদরের ভাই অর্জুনকে তিনি 'চাঁচ' নামে সম্বোধন করেন। ভিডিওটিতে সেটিও ধরা পড়ে যায়। সোনমের বিয়ে উপলক্ষ্যে বেশ প্রস্তুত তাঁর পরিবার। সঙ্গীতের নাচের আসরে জমজমাট প্রস্তুতি এখনও চলছে। এদিকে, সাজো সাজো রব সোনমের বাড়িতে। অনিল কাপুর তাঁর মেয়ের বিয়ের জন্য কোনও রকমের কসরৎ ছাড়েছেন না। ব্যস্ত সোনমের মা সুনীতাও। আলোয় সেডে উঠেছে অনিল কাপুরের বাড়ি। তদারকিতে রয়েছেন সুনীতা।












Click it and Unblock the Notifications