সেতার নিয়ে কেন বসলেন ভিকি! এই ভিডিও বলল নেপথ্যের 'কারণ'
বলিউডে এই মুহূর্তের হার্টথ্রব ভিকি কৌশল। ২৯ বছরের এই তরুণ অভিনেতা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অভিনয়ে। ২০১৯ সালের অন্যতম ব্লকবাস্টার ছবি 'উরি' র নায়ক ভিকির খবর সবসময়েই 'ট্রেন্ডিং' এ।
বলিউডে এই মুহূর্তের হার্টথ্রব ভিকি কৌশল। ২৯ বছরের এই তরুণ অভিনেতা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অভিনয়ে। ২০১৯ সালের অন্যতম ব্লকবাস্টার ছবি 'উরি' র নায়ক ভিকির খবর সবসময়েই 'ট্রেন্ডিং' এ। ঠিক যেমন তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ভিডিও রয়েছে ট্রেন্ডিং এ।

এক ভিডিওতে দেখা গিয়েছে, সেতার হাতে ভিকি কৌশল বসেছেন সঙ্গীত সাধনায় । ভিডিওতে দেখা গিয়েছে, ভিকি রীতিমতো সঙ্গীতবিদদের মতো ঘরানায় সেতার নিয়ে বসে বাজিয়ে চলেছেন ভিকি। তাঁরই অভিনীত ছবির গান 'মন কী কস্তুরী'র সুর সেতারে ধরলেন ভিকি। মনে হতে পারে, কেন ভিকি এমনটা করছেন? তার উত্তর অবশ্য রয়েছে তাঁর নিজের পোস্ট-এ।
'মাসান ' ছবির ৪ বছর পার হওয়ার উপলক্ষ্য়ে ভিকি কৌশল এই ভিডিও পোস্ট করেন. প্রসঙ্গত, 'মাসান' ছবির হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু হয় ভিকির। সেই ছবিরই গান 'মন কী কস্তুরী'। আর সেটাই সেতারের ছন্দে তুলে ধরলেন 'উরি'স্টার।












Click it and Unblock the Notifications