যৌনতা, সাসপেন্স আর বিপ নিয়েই জমজমাট সদ্য মুক্তি পাওয়া সাহেব বিবি গোলাম ছবির ট্রেলর!
অঞ্জন 'সাহেব', স্বস্তিকা 'বিবি' আর ঋত্বিক 'গোলাম'। এই তিনজনকে নিয়েই তৈরি হওয়া ছবি সাহেব বিবি গোলাম ছবির ট্রেলর মুক্তি পেয়েছে সম্প্রতি। যৌনতা-সাসপেন্স আর বিপ শব্দ নিয়েই জমজমাট এই ছবির ট্রেলর। নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্যের পর এবার কলকাতায় মুক্তির অপেক্ষায় পরিচালক প্রতীম গুপ্তর বিতর্কিত এই ছবি।[সাহেব বিবি গোলাম টিজারে কিন্তু বাদ না যাওয়া 'বিবি'ই হিট]
এছবি মূলত তিনটি চরিত্রকে কেন্দ্র করে। জিমি নামের এক অ্যাংলো ইন্ডিয়ানয পেশায় যিনি কনট্রাক্ট কিলার। এই চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত। দ্বিতীয়জন হলেন এক গৃহবধূ জয়া। যে বাধ্য হয়েই রাতের বেলায় হাইপ্রোফাইল এসকর্টের রূপ নেন। এই বিবি-ই স্বস্তিকা। ট্যাক্সি চালক জাভেদ হল গুলাম। জাভেদের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক।

এই তিনজন ছাড়াও ট্রেলারে দেখা গিয়েছে আরও দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে। এদের মধ্যে একজন হলেন বিক্রম, অন্যজন পার্নো মিত্র। দুজনেই গুরুতবপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
এই ছবি যে সাসপেন্স থ্রিলার তা ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। শুধুমাত্র যৌন উত্তেজনা তৈরি করাই নয়, এই ছবিতে যৌনতাকে ছবির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ব্যবহার করা হয়েছে, তাও স্পষ্ট ট্রেলারে। পাশাপাশি ছবিতে বিপ শব্দের ছড়াছড়ি রয়েছে তার কিছু ঝলকও ট্রেলারে দেখা গিয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে ট্রেলার মোটামুটি হিট। এখন ছবির মুক্তির অপেক্ষায় বাঙালি দর্শক।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications