Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রতীক্ষার অবসান! জিৎ অভিনীত ‘রাবণ’ কবে মুক্তি পাবে, অভিনেতাই জানালেন সেকথা

প্রতীক্ষার অবসান! জিৎ অভিনীত ‘রাবণ’ কবে মুক্তি পাবে, অভিনেতাই জানালেন সেকথা

টলিউডে জিৎ ছবির মানেই একটু বেশি সাড়া ফেলে দেয়। এবার নতুন লুক নিয়ে নয়া ছবিতে হাজির অভিনেতা। ২০২১ সালের অক্টোবর মাসেই কিন্তু সিনেমার নাম ঘোষণা করা হয়ে গিয়েছিল। তার নতুন ছবির নাম 'রাবণ’। এ ছবিতে কিন্তু দেখা মিলবে এক নতুন অভিনেত্রীর নাম লহমা ভট্টাচার্য। অভিনেতার হাত ধরেই তিনি বাংলা সিনেমায় পা রাখতে চলেছেন।

নয়া অবতারে ধরা দিলেন অভিনেতা

নয়া অবতারে ধরা দিলেন অভিনেতা

নতুন লুকে কিন্তু বেশ মানিয়েছে অভিনেতাকে। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। যেন ভিলেনের মত। তাহলে কি ভিলেনের চরিত্রে তার দেখা মিলবে? কলকাতায় এই ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেতার এই লুক দেখে বোঝা যাচ্ছে। সিনেমায় অ্যাকশন থাকবে। নতুন অভিনেত্রীকে রবিবার সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। লহমার জন্য সকলের থেকে আশীর্বাদ চেয়েছেন তিনি। তবে, কবে এই ছবির মুক্তি মিলবে! আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিৎ ও লহমার আসন্ন ছবি 'রাবণ'।

 সিনেমায় কে কে অভিনয় করছেন

সিনেমায় কে কে অভিনয় করছেন

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জিৎও তনুশ্রী চক্রবর্তী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন লহমা। লন্ডনে সাংবাদিকতা নিয়ে পড়াশুনা করেছেন তিনি। পরে কলকাতায় এসে কাজ করেছেন Media তেও। সেই সঙ্গে তিনি অভিনয় শিখতে শুরু করেন। এর মাঝেই সুপারস্টার জিতের অফিস থেকে ডাক আসে তাঁর। তারপর শুরু হল এক নতুন পথ চলা। নতুন সিনেমায় তার নাম রাই। তাছাড়া থাকছে নামী কলা কুশলীরা।

 কবে মুক্তি পাবে রাবণ

কবে মুক্তি পাবে রাবণ

জানা গিয়েছে, ঈদে, ২৯ এপ্রিল রিলিজ হবে রাবণ। অভিনেতা জিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি রিলিজের তারিখ ঘোষণা করেন। ইতিমধ্যেই ছবির টিজার কিন্তু মুক্তি পেয়ে গেছে। অসুরের পর আরও একবার নতুন লুকে ধরা দিয়ে মন কাড়বেন অনুগামীদের। রাবণ ছবির পরিচালক এম এন রাজ। এই প্রথমবার ছবি পরিচালনায় আসছেন তিনি। বলা বাহুল্য, বর্তমানে ছোটপর্দার একটি শোয়ের সঞ্চালনার করছেন অভিনেতা জিৎ।

টিজার বেরোবার পর থেকে উত্তেজিত দর্শকরা

নিজের লুক নিয়ে বড়াবড়ি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন জিৎ। তাঁকে আমরা বহু ছবিতে নানা রূপে দেখেছি। এবার রাবণ ছবি তাঁর এই লুক দেখে উচ্ছ্বাস দর্শকদের। টিজার বেরোবার পর থেকে টানটান রোমাঞ্চ ও উত্তেজনা ভরপুর সিনেমা নিয়ে নেটিজেনরা অধীর আগ্রহের অপেক্ষা করে অনুগামীরা। ধোঁয়া ও অন্ধকার ভেদ করে আলোর মুখোমুখি রাবন (জিৎ)।

অনুগামীদের মত কী

অনুগামীদের মত কী

এই সিনেমায় অভিনেত্রী তনুশ্রীকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। পুলিশের চরিত্রের আরও একজনের দেখা মিলবে জনপ্রিয় বিশ্বনাথ বসু। ধারালো অস্ত্র হাতে, হাতে আবার প্রধান আকর্ষণ মহাদেবের ট্যাটু। বাদিকে ভুরু আবার কাটা। এমন লুক দেখলেই বোঝা যায় সিনেমাটি অ্যাকশন থাকবে। ছবিটি প্রডিউসার জিৎ গোপাল মদনানি এবং অমিত যুমমানি। আর প্রোডাকসন কোম্পানীর নাম হল জিৎ ফিল্ম ওয়ার্কস। সিনেমাটি কেমন হবে সেদিকে তাকিয়ে অনুগামীরা। অনেক অনুগামীর মতে সিনেমাটি সুপার হিট হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+