এবার ওয়েব সিরিজে পা রাখছেন শুভশ্রী, নয়া লুক দেখে অবাক অনুগামীরা

এবার ওয়েব সিরিজে পা রাখছেন শুভশ্রী, নয়া লুক দেখে অবাক অনুগামীরা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর সুদক্ষ অভিনয়ের জন্য সকল অনুগামীর মনে পাকাপাকি জায়গা করে নেন। অভিনেত্রীর এবার দেখা মিলবে ওয়েব সিরিজে। এটি তাঁর জীবনের প্রথম সিরিজ। পাঁচ থেকে ছয়ে পা দিল এবার হইচই। আর ষষ্ঠ বছর উপলক্ষ্যে ২৫ টি নতুন সিরিজের ঘোষণা করেছেন তারা। সেখানেই স্থান মিলেছে ইন্দুবালা ভাতের হোটেল। তারই পোস্টার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখে অনেকেই অবাক হচ্ছেন।

নয়া লুকে ধরা দিলেন অভিনেত্রী

'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পোস্টার দেখে অনেক অনুগামীই অবাক হয়েছেন। কারণ অভিনেত্রীর চেহারা দেখে অবাক হচ্ছেন অনেক অনুগামীই। পোস্টারে অভিনেত্রীকে দেখা যাচ্ছে চুল সাদা, চামড়া কুঁচকে গিয়েছে, চোখে চশমা, বয়স্কদের মতো দেখতে লাগছে তাঁকে। তাঁর বয়স যেন তিনগুন বেড়ে গেছে। এমন চেহারা দেখে অবাক হচ্ছেন অনেক অনুগামীই।

ওটিটিতে পা রাখছেন অভিনেত্রী

ওটিটিতে পা রাখছেন অভিনেত্রী

এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন অভিনেত্রী। তবে এমন সাজ দেখে অনুগামীরা অবাক হওয়ার পাশাপাশি খুব খুশিও হয়েছেন। নয়া লুক কার না পছন্দ বলুন। শুধু যে ফ্যানেরাই প্রতিক্রিয়া জানিয়েছেন তা নয়, তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও বউয়ের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, 'নিজেকে ভেঙে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷'

 কী নিয়ে সিরিজের গল্প

কী নিয়ে সিরিজের গল্প

পরিচালক দেবালয় ভট্টাচার্য কল্লোল লাহিড়ির 'ইন্দুবালা ভাতের হোটেল' উপন্যাস তৈরি করছেন এই ওয়েব সিরিজটি। সিরিজটি দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেবালয়বাবু জানিয়েছেন, সিরিজে ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার বয়স দেখানো হবে পর্দায় ২৫-৭৫ । এই সিরিজে অভিনেত্রী বিধবা মায়ের ভূমিকায় অভিনয় করবেন। তাঁর আছে দুই সন্তান। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন অভিনেত্রী। আর সংসার চালানো ও সন্তানপালনের জন্য তিনি খুলবেন ভাতের হোটেলও। এই মহিলার কষ্টের জীবনসংগ্রামকেই দেখানো হবে ওয়েব সিরিজের মাধ্যমে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+