শরীরচর্চাই যাঁর মন্ত্র, বিশ্ব যোগ দিবসে যোগাসনের ভিডিও পোস্ট ‘ফেলুদা’ তথা টোটা রায়চৌধুরির
শরীরচর্চাই যাঁর মন্ত্র, বিশ্ব যোগ দিবসে যোগাসনের ভিডিও পোস্ট ‘ফেলুদা’ তথা টোটা রায়চৌধুরির
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দার্জিলিং জমজমাট'-এ টোটা ইতিমধ্যেই ফেলুদা হিসাবে দর্শকদের মন জয় করে ফেলেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় বা সব্যসাচী চক্রবর্তী নয়, বরং টোটা ফেলুদাকে নিজের মতো করে উপলব্ধি করে তা পর্দায় ফুটিয়ে তুলতে যথেষ্ট সক্ষম হয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিজেকে ফিট রাখতে প্রতিদিন সকালে টোটাও ফেলু মিত্তিরের মতোই যোগাভ্যাস করে থাকেন। প্রায়ই নিজের শরীরচর্চার ভিডিও তিনি আপলোড করেন সোশ্যাল প্রোফাইলে।

বিশ্ব যোগ দিবসের দিন টোটা রায়চৌধুরি তাঁর বাড়ির ছাদে যোগাসন করার ভিডিও পোস্ট করেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে প্রদোষ চন্দ্র মিত্র হওয়ার জন্য তাঁকে যোগাসন করতে হয়েছে নিয়মিত। কারণ ফেলুদা নিজেও যোগাসন করতেন। শুধু তাই নয়, টোটা রায়চৌধুরিকে ফেলুদা হতে গিয়ে ধূমপান ধরতে হয়েছে, অথচ তিনি নিজে কোনওদিন ধূমপান করেন না।
পরিচালক সৃজিতও ফেলুদা হিসাবে টোটাকে পছন্দ করেছিলেন তাঁর ফিটনেস দেখে। কারণ টলিউডে টোটা রায়চৌধুরির মতো ফিটনেস খুব কম জনের রয়েছে। ছোট থেকেই শরীরচর্চায় অভ্যস্ত টোটা। তাই সেই অভ্যাসটাই তাঁর কেরিয়ারেও যথেষ্ট ফলদায়ক হয়েছে। হইচইতে স্ট্রিমিং হওয়া ফেলুদা সিরিজের 'দার্জিলিং জমজমাট' জমিয়ে চলছে। দর্শকরাও তা পছন্দ করছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications