Tollywood: তুঙ্গে বিবাদ, পরিচালকদের পাল্টা তোপ ফেডারেশনের, কী বললেন জেনে নিন
অবস্থানে অনড় টেকনিসিয়ান ফেডারেশন। পরিচালকদের বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করে পাল্টা পরিচালকদের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। সাংবাদিক বৈঠক করে টলি ফেডারেশনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে ষড়যন্ত্র করে পরিচালকরা শ্যুটিং বন্ধ করেছেন। পরিচালকরাই কাজ বন্ধ করেছেন। কেন এই অচলাবস্তা তৈরি হল তাঁরা জানেন না।
ফেডারেশনের দাবি কিছু শর্ত মেনে কাজ হয় স্টুডিও পাড়ায়। তার জন্য নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে। সেই নিয়ম মেনেই তাঁরা কাজ করেন। রেজিস্ট্রার সিনেমার জন্য যে মৌ স্বাক্ষরিত রয়েছে সেটা মেনেই কাজ করসেন তাঁরা। কিন্তু পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগে প্রথমে ডিরেক্টরস গিল্ডই কর্মবিরতি ঘোষণা করেছিল। তাতে কেবল সম্মতি জানিয়েছিলেন তাঁরা। হঠাৎ করে এখন বলা হচ্ছে অসহযোগিতা করছে টেকনিশিয়ানরা এটা ঠিক নয়।

উল্টে ডিরেক্টরস গিল্ডের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে ফেডারেশন। কারণ সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়েছিল রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে রাখা হবে। কিন্তু তারপরের দিনই কল লিস্টে রাহুলের নাম দেখে তাঁরা জানতে পারেন ডিরেক্টরস গিল্ড রাহুলের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। কাজেই দ্বিচারিতা করেছে পরিচালকরা।
ফেডারেশন কোনও দ্বিচারিতা করেনি বলে পাল্টা দাবি করেছেন টেকনিশিয়ানরা। তাঁরা উল্টে অভিযোগ করেছেন যে সর্বসম্মত ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে মান্যতা দিয়েই তাঁরা কাজে যোগ দেননি। পুরো বিষয়টি নিয়ে কয়েকজন পরিচালক ষড়যন্ত্র করে অশান্তি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। পরিকল্পিত ভাবে ইন্ডাস্ট্রি বন্ধ করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তাঁরা।
এদিকে দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেন পরিচালকরা। সেখানে হাজির হয়েছিলেন, শিবপ্রসাদ থেকে শুরু করে গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী সহ একাধিক পরিচালক। বৈঠক শেষে পরিচালকরা বারবার এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কথা বলেছেন। সকলেই একটাই অনুরোধ করেছেন কাজ যেন বন্ধ না হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বলেছেন মান অভিমানের পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেকারণেই এই অচলাবস্থা। এদিকে আজ থেকে পুরো স্তব্ধ হয়ে গিয়েছে স্টুডিও পাড়া। সিরিয়ালেরও কাজ বন্ধ হয়ে গিয়েছে আজ।
এই নিয়ে চরম অরাজকতা তৈরি হয়েছে টলি পাড়ায়। একের পর এক কাজ বন্ধে বিপুল ক্ষতির মুখে পড়েছেন পরিচালক এবং টেকনিশায়ানরা। কারণ কাজের ভিত্তিতেই পারিশ্রমিক পান টেকনিশানরা। নো ওয়ার্ক নো পে এই হিসেবেই চলে টলি পাড়া। হঠাৎ করে এই কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে উভয় মহলে। টেলি সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে। তাতে দর্শকদের বিনোদনেও কোপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications