Tiger 3: মান অভিমান মিটিয়ে আবার অরিজিৎকে কাছে টেনে নিলেন সলমন খান, টাইগার-৩ গান টুইট করলেন অভিনেতা

বিরোধ, মান অভিমান, মনোমালিন্য মিটিয়ে অবশেেষ ফের সলমন খান অরিজিৎ একসঙ্গে। কয়েকদিন আগে সলমন খানের বাড়ি থেকে অরিজিৎ সিংকে বেরোতে দেখে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার সমাপ্তিু ঘটাল টাইগার-৩-র প্রথম গানের ঝলক।

টাইগার-৩-র টিজার প্রকাশ্যে এসেছে কয়েক সপ্তাহ আগেই। এবার গানের ঝলক প্রকাশ্যে এসেছে। লেকে প্রভুকা নাম গান প্রকাশ্যে এলো। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। আগামি ২৩ অক্টোবর গানটি পুরো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অভিনেতা সলমন খান। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে সলমন খান লিখেছেন লেকে প্রভুকা নাম।

Tiger 3:

আগামী ১২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে টাইগার-৩। তাতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাসমিকে। ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমি। ট্রেলর রিলিজে তাঁর লুক মুগ্ধ করেছে দর্শকদের। হিন্দি, তামিল, তেলুগু তিনটি ভাষাতেই মুক্তি পাবে ছবিটি।

২০১৪ সাল থেকে চরম বিরোধ তৈরি হয়েছিল অরিজিৎ সিং এবং সলমন খানের। একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে অরিজিৎ সিংযের মন্তব্য মনোক্ষুন্ন হয়েছিলেন সলমন খান। তারপরে অরিজিৎ সিংয়ের গান আর ছবিতে রাখেননি সলমন খান। বজরঙ্গী ভাইজান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অরিজিৎ সিংয়ের গান।

এই ঘটনার পর ২০১৬ সালে অরিজিৎ সিং প্রকাশ্যে সলমন খানের কাছে ক্ষমা চেয়েছিলেন পর্যন্ত। কিন্তু তারপরেও তাঁর সঙ্গে সম্পর্কের বরফ গলেনি। শেেষ এতো বছর পর ফের সলমন খানের ছবিতে গান গাইতে দেখা যাবে অরিজিৎ সিংকে। অরিজিৎ অনুরাগীরা সেই অপেক্ষায় রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+