THESPIANS-এর রজতজয়ন্তী নাট্যোৎসব! শুরু আইনের বিধি আর ফাঁক নিয়ে তৈরি 'উইটনেস' দিয়ে
THESPIANS-এর রজতজয়ন্তী নাট্যোৎসব! শুরু আইনের বিধি আর ফাঁক নিয়ে তৈরি 'উইটনেস' দিয়ে
আইনজীবীরা তার মক্কেলের প্রতি দায়বদ্ধ। একপক্ষের আইনজীবী দোষীকে শাস্তির সওয়াল করেন। আর বিপরীত পক্ষের আইনজীবী আইনের ফাঁক দিয়েই দোষীকে বাঁচানোর জন্য সওয়াল করেন। নিয়মে না বাঁধতে পারলে বিধি বেনিয়মে বাঁধে। তেমনই একটি কাহিনী অবলম্বনে থেসপিয়ানস ( Thespians) নাট্যদলের (theatre) নবতম সংযোজন উইটনেস। এই নাটক দিয়েই ২২ মার্চ তপন থিয়েটারে থেসপিয়ানস-এর রজতজয়ন্তী (silver jubilee) নাট্যোৎসব।

অতিমারী থমকে দিয়েছিল যাত্রাপথ
থেসপিয়ানসের রজতজয়ন্তী আগেই পূর্ণ হয়েছে। কিন্তু অতিমারীই অন্যসব কাজের মতো উৎসব উদযাপন থমকে দিয়েছিল। অতিমারী থমকে যেতেই যাই নেমে পড়া। জানিয়েছেন দলের সদস্যরা।

কাহিনীসূত্র পরিচিত ঘটনা
এই নাটকের কাহিনীপূত্র প্রতিদিনকার খবরের কাগজের পরিচিত ঘটনা। গাড়ির ধাক্কায় বৃদ্ধা রাবেয়া খাতুন মারা গিয়েছেন। বিচার চলছে কোটিপতি ব্যবসায়ী জগৎ সাহার ছেলে গৌরব সাহার বিরুদ্ধে। জগৎ সাগা ৩.৫ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়ে কলকাতা হাইকোর্তের নামী অ্যাজভোকেট শীর্ষ চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছেন। সরকারপক্ষের সাক্ষী সত্যপ্রিয় পাঠক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শীর্ষ চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। শীর্ষ যে কোনও উপায়ে জিতবেন, তা সবাই জানেন। এদিকে শীর্ষ ও তাঁর জুনিয়র সুলতানা খানের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। কিন্তু নন্দিতা শীর্ষ-সুলতানাকে হারানোর পণ করেছে। এইসব নিয়ে এই নাটক।

যাঁরা রয়েছেন
নাটকে নির্দেশনায় রয়েছেন পার্থ মুখোপাধ্যায়। তিনিই মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও এই নাটকে যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, শান্তনু গঙ্গোপাধ্যায়, তাপস সরকার, প্রজ্ঞাপারমিতা চট্টোপাধ্যায়, তন্ময় বন্দ্যোপাধ্যায়, পায়েল গাঙ্গুলি, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চক্রবর্তী, লাল্টু গাঙ্গুলি, সায়রী বসু, গঙ্গোত্রী গাঙ্গুলি, মনীষা টিকাদার, দেবমাল্য মুখোপাধ্যায় এবং মৌসুমী আদক। নাটকে আলোকসম্পাত এবং আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন বাবলু সরকার এবং কল্যাণ সরকার। মঞ্চ সজ্জায় রয়েছেন অজিত রায়। রূপসজ্জা এবং সাজসজ্জায় রয়েছেন যথাক্রমে সুমিতা বসু এবং গোপাল পাল। এই নাটকের লোগো তৈরি করেছেন বাংলাদেশের সালেহিন মহম্মদ মোস্তাক। আইন উপদেষ্টা তাপস সরকার। প্রচার চিত্রে রয়েছেন অনিন্দ্য বিশ্বাস এবং মঞ্চায়ন সহযোগিতায় রয়েছেন অভিজিৎ সিনহা এবং দেবাদিত্য মুখোপাধ্যায়।

থেসপিয়ানস পরবর্তী দুই নাটক
উৎসবের পরবর্তী পর্যায়ে ২৭ মার্চ লেডি রাণু মুখার্জি মঞ্চে থাকছে অমিত ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে রাসমনির গল্প এূং পার্থ মুখোপাধ্যায়ের গ্রোহপর্ব। ২৯ মার্চ রবীন্দ্রসদনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। উইটনেসের মতোই এই তিন নাটকের নির্দেশনাতেও থাকছেন পার্থ মুখোপাধ্যায়।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications