নির্মলা মিশ্রের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, শিল্পীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
শনিবার রাতে প্রয়াত হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। বাংলা আধুনিক গানের এক যুগের অবসান হল তাঁর মৃত্যুতে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে চেতলার বাড়িতেই মৃত্যু হয় নির্মলা মিশ্রের। তাঁর মরদেহ রাখা রয়েছে এনজি মেডিকেয়ারে।

নির্মলা মিশ্রের প্রয়াণে সঙ্গীতজগতের অপরিমেয় ক্ষতি হল। শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর শোকবার্তা প্রকাশ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-এর মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে সঙ্গীতসম্মান এবং ২০১৩ সালে সঙ্গীত মহাসম্মান ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্মলা মিশ্রের মরদেহ প্রথমে বাড়িতে আনা হবে সেখান থেকে সকাল ১১টা নাগাদ রবীন্দ্রসদন, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে কেওড়াতলা মহাশ্মশাণে শেষকৃত্য সম্পন্ন হবে।
-
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ












Click it and Unblock the Notifications